প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

এনামুল হক শামীমের উদ্যোগে নড়িয়া-সখিপুরে ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম শুরু

শরীয়তপুর প্রতিনিধি:

প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক পানি সম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীমের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও কলেজ এবং সখিপুর থানা ছাত্রলীগ ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (১২ মার্চ)

দুপুরের পর থেকেই নড়িয়া ও সখিপুরের বিভিন্ন বাজারে নানান শ্রেণি পেশার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।


এ কার্যক্রমে নড়িয়ায় নেতৃত্ব দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকাশ ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসী, সাধারন সম্পাদক আল-আমিন বেপারী এবং সখিপুরে নেতৃত্ব দিচ্ছেন থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী।


এ ব্যাপারে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকাশ ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান খালাসী, সাধারন সম্পাদক আল-আমিন বেপারী বলেন, প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির উদ্যোগে এবারও আমরা নড়িয়ার প্রতিটি বাজার ও এলাকায় নানা শ্রেণি-পেশার সম্মানিত রোজাদারের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। এভাবেই ছাত্রলীগ মানবিক কার্যক্রম করে যাবো।


সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও সাধারণ সম্পাদক ইমরান বেপারী বলেন, সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির উদ্যোগে পবিত্র রমজানে মাসব্যাপী সখিপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার বিতরণ কার্যক্রম পালন করে থাকে। এবারও প্রিয় নেতা আমাদের মাধ্যমে সখিপুরে নানান শ্রেণি-পেশার সম্মানিত রোজাদারদের প্রতিদিন ইফতার বিতরণ করছেন। এজন্য জননেতা একেএম এনামুল হক শামীম এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag
আরও খবর