ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

সিরাজগঞ্জের সদর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরের আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

 মঙ্গলবার ( ১২ মার্চ ২০২৪) সকালে  উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো.  মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষি প্রযুক্তি মেলার সকল স্টল পরিদর্শন করেন সিরাজগঞ্জ সদর ও কামরখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জান্নাত আরা তালুকদার হেনরী এমপি তিনি বলেন, বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে দেশের কৃষি ব্যবস্থাপনাকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার জন্য সকল প্রযুক্তি প্রয়োগ করতে কৃষকদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন,  বাংলার কৃষি হবে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাত। আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নের পথে। গরু-লাঙ্গল নিয়ে আর মাঠে নয়। এখন চলছে কৃষিতে যান্ত্রিকীকরণ। করোনা পরবর্তী বিশ্বের অনেক স্থানে খাদ্য সংকট দেখা দিয়েছে। তবে বাংলাদেশের একজন মানুষও না খেয়ে মারা যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাইতো কৃষির এত সফলতা। আমরা মনে করি, কৃষক বাঁচলেই বাঁচবে দেশ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, প্রমুখ, এছাড়াও উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকগণ এবং সুধিজনেরা উপস্থিত ছিলেন। মেলায় স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপনপদ্ধতি ও নিয়মাবলির লিফটেট, করে প্রদর্শন করা হয়েছে মালচিং পদ্ধতি বসতবাড়ী সবজি চাষ,ভাসমান বীজতলা, ভাসমান সবজিচাষ পুকুরের উপরে মাচায় সবজি চাষ প্রভৃতিতে পদ্ধতি দেখানো হয়েছে।

উল্লেখ্য, ৩দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল  ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়।

আরও খবর