বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

গলাচিপায় অসহায় পরিবারকে রোজার ১ মাসের বাজার করে দিলো নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নের তুলারাম গ্রামের অসহায় মো. শাহজাহান খলিফা(৭০) ও তার স্ত্রী খোদেজা বেগম   (৬০) । নিজেদের  নেই কোন আয় বানিজ্য। এক  ছেলে আছেন তিনিও সেরকমভাবে খোঁজ খবর কিংবা তাদের ভরনপোষণ দেওয়ার মতন অবস্থানে নেই। অসহায় শাহজাহান নিজে ঠিকমতো চলাচল করতে পারেন না। স্ত্রী আর তার একটি ছোট ঘরে বসবাস। 

এমন অবস্থান দেখে তাকে রমজানের ১ মাসের বাজার করে দিয়েছে “নবজাগরন ইয়ুথ ফাউন্ডেশন ”  ১২ মার্চ  মঙ্গলবার তার পরিবারের মাঝে এ বাজার বিতরণ করা হয়।খাবারের মধ্যে চিড়া মুড়ি ছোলাবুট পেঁয়াজ রোশন আদা লবন গরমমসলা সাবান সয়াবিন তেল আলু এর মধ্যে উল্লেখযোগ্য।

এসময় উপস্থিত ছিলেন নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন গলাচিপা উপজেলা শাখার সহ সভাপতি ইরা খাঁন , সহ সাংগঠনিক সম্পাদক এস এম সূবর্না , জান্নাতুল ফেরদৌস , সজিব মাহমুদ ও নাদম মাহমুদ।  


এ বিষয়ে নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি - মোহাম্মদ মুনতাসীর মামুন বলেন , মানুষ মানুষের জন্য - এই কথাটি মনে ধারন করে অসহায়, বৃদ্ধ  এই কাকাকে রমজানের প্রথম দিনে নিজস্ব অর্থায়নে ১ মাসের বাজার  করে দিয়েছি।  এবং এই ১ মাস পর তার কি অবস্থা হবে সে স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি।নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন ভবিষ্যতে ও আরও অসহায় পরিবারের পাশে দাঁড়াবে, এছাড়াও ছিন্নমূল পথশিশুদের নিয়ে ইফতারির আয়োজন ও ঈদের সময় তাদেরকে নতুন জামা প্রদান করা হবে । গলাচিপাবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি সকল অসহায় মানুষের পাশে যেন আমরা সর্বদা এভাবে দাড়াতে পারি।

সাধারণ সম্পাদক  হাওলাদার ফারজানা বলেন, আমরা সত্যিই গর্বিত তাদেরকে সহযোগিতা করতে পেরে। তাদের মতন অসহায় মানুষ আসলেই এই সহযোগিতা পাওয়ার যোগ্য।  এমনিতেই অসহায় তার উপর নিজে চলাফেরা করতে পারে না।  আমরা নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে এমন অসহায় মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো।

নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার হুজ্জাতুল ইসলাম বলেন, নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন, এখানের সকল সদস্য একেকজন খুব এক্টিভ সদস্য, সবাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এটি সত্যিই গর্বের বিষয়। আশা করি নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন এর এমন উদ্যোগ চলমান থাকবে।

আরও খবর