উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

আম্বানিপুত্রকে কী উপহার দিলেন সালমান, দীপিকা, শাহরুখরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2024 02:24:07 am


আম্বানিদের মতো ধনকুবেরের বাড়িতে বিয়ে খেতে খালি হাতে যাননি বলিউড তারকারা। কাজের ব্যস্ততা যতোই থাক, আম্বানি ডাকলে কেউ না করেন না। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ উদ্‌যাপনেও বলিউডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। তারা যে শুধু নিমন্ত্রণ রক্ষা করলেন তাই নয় নাচেগানে মাতিয়ে রাখলেন তিন দিনের উৎসব। সঙ্গে অনন্ত আর রাধিকার জন্য আনলেন অনেক উপহার।


শুধু আমন্ত্রিতও ছিলেন না আম্বানিদের অনুষ্ঠানে নেচেছেন সালমান খান। সঙ্গে অবশ্য বলিউডের অন্য দুই খান শাহরুখ এবং আমিরও ছিলেন। সালমান অনন্তকে উপহার দিয়েছেন দামি ঘড়ি। এবং রাধিকার জন্য এনেছিলেন একজড়ো হীরার কানের দুল। নাচের জন্য আম্বানিদের থেকে পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ। কিন্তু অনন্ত-রাধিকাকেও হাত খুলে উপহার দিয়েছেন। সূত্রের খবর, শাহরুখ নাকি হবু দম্পতিকে একটা মার্সিডিজ় দিয়েছেন। 


আম্বানিদের আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ার আদভাণীও। সি়ড-কিয়ারা অনন্ত এবং রাধিকাকে দিয়েছেন সোনা এবং হীরা দিয়ে বাঁধানো গনেশ এবং লক্ষ্মীর মূর্তি। হবু বাবা-মা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনও নেচেছেন। রণবীর-দীপিকা হবু দম্পতিকে উপহার দিয়েছেন হিরে দিয়ে বাঁধানো ঘড়ি।

আরও খবর