কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

নাগেশ্বরীতে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া

নাগেশ্বরীতে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব” এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ মাঠে ফায়ার সার্ভিস ডিফেন্সের সহযোগিতায়  ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখারুল ইসলাম, নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ ইমন মিয়া, প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ। 


Tag
আরও খবর