রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বিলুপ্ত ছিটমহলে ব্যাপক উন্নয়ন প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সভা

বিলুপ্ত ছিটমহলে ব্যাপক উন্নয়ন প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সভা

লালমনিরহাটের পাটগ্রামে বিলুপ্ত ছিটমহলে ব্যাপক উন্নয়ন করায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে পুনরায় সরকার গঠিত হওয়ায় সারা দেশের বিলুপ্ত ছিটমহলের নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানিয়ে সভা করেছে। শনিবার (০৯ মার্চ) এ সভা করা হয়। উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বিলুপ্ত বড় খেঙ্গির ছিটমহলের মুজিব-ইন্দিরা নগরে বিলুপ্ত ছিটমহল সমন্বয় কেন্দ্রীয় কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি গোলাম মতিন রুমী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম খোরশেদ রেজা, সমন্বয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুড়িগ্রামের দাসিয়ারছড়া বিলুপ্ত ছিটমহলের আলতাব হোসেন, পঞ্চগড়ের বোদা উপজেলার বিলুপ্ত ছিটমহলের নেতা আব্দুল খালেক, নীলফামারীর জিগাবাড়ি বিলুপ্ত ছিটমহলের নেতা ফরিদুল ইসলাম, লালমনিরহাটের পাটগ্রামের বিলুপ্ত ভোটবাড়ী ছিটমহলের নেতা মোজাহারুল ইমলাম প্রমূখ।কৃতজ্ঞতা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ছিটমহল বিনিময় করা সম্ভব হয়। এতে ৬৮ বছর পর ছিটমহলের বাসিন্দাদের নাগরিকত্ব ও মানবাধিকার প্রতিষ্ঠা হয়। সভায় ছিটমহল বিনিময়ের ৯ বছরে সরকারি উদ্যোগে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে প্রতিটি বিলুপ্ত ছিটমহলে চলাচল ও জীবন-যাপন সহজ করতে পাকা রাস্তা ও সেতু নির্মাণ, বৈদ্যুতিক খুঁটি স্থান ও প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন, মসজিদ, মন্দির, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কমিউনিটি সেন্টার স্থাপন, নদী ভাঙ্গনরোধে কয়েক কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ, পুলিশ ফাঁড়ি স্থাপন, সুপেয় পানির জন্য শত শত টিউবওয়েল স্থাপন, স্যানিটেশন, সোলার প্রদান করা হয়েছে। শতভাগ বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা নারী, প্রতিবন্ধী ও মার্তৃত্বকালীন ভাতার কার্ড এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে কয়েকশত ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ নির্মাণ করে দেওয়ার কথা উল্লেখ করা হয়।

আরও খবর