শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

কানাডায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 12:05:44 am


কানাডার ক্যালগেরির উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে আলবার্টা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চের ওপর এক আলোচনা সভা। সেইসঙ্গে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ওপর ভিডিও চিত্র প্রদর্শনী হয়েছে।দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ একাত্তরের সকল শহীদ ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধার স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান।


অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য তুলে ধরা হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস মহান ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সবকিছুই ফুটে উঠেছে অনুষ্ঠানের শুরুতে।অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও এ বি এম কলেজের প্রেসিডেন্ট ডক্টর বাতেন, আলবার্টা আওয়ামী লীগের সভাপতি মো. কাদির, সাধারণ সম্পাদক এন্থনি জ্যাকব, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লা রফিক, কমিউনিটি ব্যক্তিত্ব মাহফুজুল হক মিনু, মাহবুবুল হক খোকন, কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান, রাসেল রুপক, শুভ্র দাস শুভ প্রমুখ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবীর খন্দকার, ফাহিম করিম জয়, আব্দুস সালাম, রোজিনা মিনাসহ আরো অনেকে।

আরও খবর