‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে পিএফজি সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)শ্রীমঙ্গল এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) সন্ধা ৬ টায় শ্রীমঙ্গলস্থ গ্র্যান্ড তাজ এন্ড পার্টি সেন্টারে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকেএইড এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। 

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর প্রধান উপদেষ্ঠা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে ও স্থানীয় কো-অডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় কো-অডিনেটর সৈয়দ নজরুল ইসলাম ও সিলেট বিভাগীয় কো-অডিনেটর আকলিমা চৌধুরী। 

অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের স্থানীয় উপদেষ্ঠা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিএনপি সহসভাপতি জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, উপদেষ্ঠা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সহসভাপতি মো: শামীম আহমেদ,এ্যাম্বসেডর প্যানেল মেয়র মীর এম এ সালাম, সদস্য ও উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মো: বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো: তহিরুল ইসলাম মিলন, এ্যাম্বসেডর ও পৌর আ,লীগের সাধারণ সম্পাদক জহির আহম্মদ শামীম, এ্যাম্বাসেডর শিক্ষক কাজী আছমা, উপজেলা জাসদ সভাপতি, উপজেলা ও এ্যাম্বাসেডর হাজী এলেমান কবীর ও সদস্য মো: আনহারুল ইসলাম। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য উপজেলা কুষক দলের সভাপতি মকসুদুর রহমান,শিক্ষক রিনা মজুমদার, জাফরিন নাহার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টে সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, কাউন্সিলর মো: আলকাছ মিয়া, কাউন্সিলর মো: ছালিক চৌধুরী প্রমুখ।

সভায় উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দ বলেন মাঠে দল ও রাজনৈতি তার নিজ নিজ নীতিতে চলবে, কিন্তু দিন শেষে আমরা একে অপরে ভাই ভাতিজা এবং প্রতিবেশি। তাই শ্রীমঙ্গল উপজেলাকে সবধরণের সহিংসা থেকে রক্ষা করে ঐক্যবদ্ধভাবে শস্তি-সম্প্রীতির শহর ও উপজেলা গঠনে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

Tag
আরও খবর