বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

মির্জাগঞ্জ দরবারের দুইদিন ব্যাপী বার্ষিক মাহফিল আগামীকাল শুরু

মাহফিলের প্রধান ফটক (গেট)

বৃহত্তর দক্ষিণাঞ্চলের অন্যতম পূন্যভূমি পটুয়াখালীর মির্জাগঞ্জের মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) এর দরবার শরীফের দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আগামীকাল থেকে শুরু হবে। ইতোমধ্যে মাহফিলকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 


মাহফিলের প্রথমদিন শুক্রবার (৮ মার্চ) মূল্যবান তাফসির ও ওয়াজ নসিহত পেশ করবেন, বরিশাল জামিয়া রাজ্জাকিয়া’র শিক্ষা সচিব মুফাসসিরে কোরআন মো. রফিকুল ইসলাম কাসেমী এবং রাজবাড়ী বাইতুল মামুর মসজিদের খতিব মুফাসসিরে কুরআন মাওলানা মোঃ মোফাজ্জল হোসাইন আব্বাসী।


দ্বিতীয় দিন শনিবার (৯ মার্চ) ওয়াজ নসিহত পেশ করবেন, চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মাসুম কাসেমী দাঃ বাঃ এবং সাভার সিটি সেন্টার জামে মসজিদের খতিব মুফাসসিরে কুরআন, মুবাল্লিগে ইসলাম, শায়খুল হাদীস হাফেজ মাওলানা মো. ইসমাইল বোখারী (কাশিয়ানী)। এছাড়াও দেশ বরেণ্য স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন। মাহফিলের সভাপতিত্ব করবেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 


অত্র মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (ফয়সাল) মল্লিক বলেন, মাহফিলের জন্য যে স্টেজ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে তার মধ্যে প্রায় পঞ্চাশ হাজারের অধিক মুসল্লী বসে ওয়াজ শুনতে পারবে। এছাড়া মুসল্লীদের জন্য ওজু, গোসলখানা-সহ মাহফিলের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকে ও সিভিলে বিপুল পরিমাণ আনসার, পুলিশ ও র‍্যাব সদস্যরা টহলে থাকবে। আশা করি গত বছরের চেয়ে এবার মাহফিলে মুসল্লীদের উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে।’


রবিবার ফজরের নামাজের পর মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান রাহমানীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে দুইদিনব্যাপী এ মাহফিল সমাপ্ত হবে।

আরও খবর