কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

বরিশাল শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ যাতে সু নাগরীক হয়ে দেশের সেবায় এগীয়ে আসতে পারে-- এসএম জাকির।



বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া আদর্শ কিন্ডারগার্টেন এর ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ
মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনয়িাবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।সমাজসেবক মনির হোসাইন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন ফোরাম বরিশাল বিভাগের সেক্রেটারী আব্দুস সোবাহান বাচ্চু, জনতা ব্যাংক বরিশালের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম জোমাদ্দার, শহীদ জিয়ারউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ন কবির সুমন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফায়জুল হক মৃধা, মিনাপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ, শায়েস্তাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন খান, সমাজসেবক খোরদেশ মুন্সি, শায়েস্তাবাদ ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোসাঃ কাজল।
প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকির হোসেন বলেন, ‘আজকের কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যত, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে। তারা যাতে সু-নাগরিক হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দিয়েছেন।’তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যপক উন্নয়ন করেছেন, আমরা পদ্মা সেতু পেয়েছি, পায়রা সেতু পেয়েছি, পায়রা বন্দর পেয়েছি, বরিশাল বিশ^দ্যালয় পেয়েছি। এছাড়া বরিশাল অঞ্চলে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং অনেক কাজ এখনও চলমনা রয়েছে।’শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এসএম জাকির হোসেন সহ অন্যান্য অতিথিরা। 

আরও খবর