‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযানে বড়লেখা ২১ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কর্তৃক মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে বড়লেখা থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্যাকেটজাত পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ্য না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রতুলী বাজারে অবস্থিত জননী ভ্যারাইটিজ স্টোরকে ১২ হাজার টাকা, সুলভ ফার্মেসীকে ৩ হাজার টাকা, কাউছার ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, শ্রী দূর্গা বিপনী বিতানকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চত করার লক্ষে নিয়মিত বাজার তদারকি করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার মৌলভীবাজার বড়লেখা উপজেলার রতুলীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করি। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

Tag
আরও খবর