ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বাহুবলে একটি গ্রামীন রাস্তার বেহাল দশা। ৩টি গ্রামের মানুষের চরম দুর্ভোগ

হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের রাস্তার বেহাল দশায় ৩টি গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী জানান ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার উত্তর দৌলতপুর ভায়া বাবনাকান্দি ও দিঘিরপাড় ৩ টি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করছেন। এ রাস্তার পাশে দৌলতপুর গ্রামে ৪টি মসজিদ ও ১মাদ্রাসা এবং ১টি প্রাথমিক বিদ্যালয়  রয়েছে। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ পথচারী যাতায়াতে চরম  দুর্ভোগ পোহাতে হচ্ছে । দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং রাস্তার বিভিন্ন অংশে  বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দৌলতপুর গ্রামের সাবেক মেম্বার ইয়ান উদ্দিন জানান, গত সংসদ নির্বাচনের পূর্বে   স্থানীয় সংসদ সদস্য  গাজী মোহাম্মদ শাহ নওয়াজ  এমপি'র ভাই জাবেদ গাজী বলেছিলেন আমার ভাই নির্বাচিত হলে সর্বপ্রথম দৌলতপুর গ্রামের রাস্তাটি  পাকাকরণ করে দেয়া হবে।এমপি নির্বাচিত হবার  পর গাজী  মোহাম্মদ শাহ নওয়াজ এমপি'র সাথে দেখা করে এলাকার জনপ্রতিনিধি ও  এলাকার সচেতন নাগরিক রাস্তাটি পাকাকরণের জন্য অনুরোধ  করা হলে রাস্তাটি পাকা  হবে বলে আশ্বাস দেন। কিন্তুু আজ পর্যন্ত  পর্যন্ত রাস্তাটি পাকাকরণ হয়নি। 

Tag
আরও খবর