নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনিতে সাব রেজিস্ট্রার না থাকায় রেজিস্ট্রির দিনও হতাশা হয়ে ফিরতে হয়েছে দাতা-গ্রহীতাদের

আশাশুনি উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার না থাকায় পদটি শূন্য রয়েছে গত কয়েক বছর যাবত। পদটি শূন্য থাকায় সাতক্ষীরা সদর উপজেলার সাব রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন আশাশুনি সাব রেজিস্ট্রার অফিসে। সপ্তাহের প্রতি রবিবার আশাশুনি উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রেশনের দিন ধার্য থাকলেও গত কাল রবিবার অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার রিপন মুন্সী দপ্তরে উপস্থিত না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জমির মালিক বা দলিলের দাতা-গ্রহীতাদের। উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার এর প্রতিবেদককে বলেন সাতজন জমির মালিককে একত্রিত করে জমি রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রি অফিসে এসেছিলাম। এসে শুনলাম সাব রেজিস্ট্রার আসেননি। সাতজন জমির মালিককে একত্রিত করতে এবং উপজেলা সদরে তাদের নেওয়ার জন্য পরিবহন খরচ, নাস্তা খরচ দিয়ে মোটা অংকের টাকা খরচ হয়েছে তার। জমি রেজিস্ট্রি না হওয়ায় আগামী রবিবার আবারো মোটা অংকের টাকা গুনতে হবে তাকে। বুধহাটা ইউনিয়নের বাসিন্দা বিকাশ সরকার বলেন অসুস্থ জনিত কারণে এ সপ্তাহে জমি বিক্রি করে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সাব রেজিস্ট্রার দপ্তরে না থাকায় তার রেকর্ডীয় জমি রেজিস্ট্রি না হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে।

আশাশুনি উপজেলার সব থেকে বেশি রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান আশাশুনি সাব রেজিস্ট্রি অফিস। সপ্তাহে মাত্র একদিন জমি রেজিস্ট্রেশনের কাজ হলেও হঠাৎ করে সাব রেজিস্ট্রারের অনুপস্থিতির কারণে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হলো সরকার বাহাদুর। আশাশুনি উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ এ প্রতিবেদককে বলেন নির্ধারিত সাব রেজিস্ট্রার না থাকায় এবং অনিবার্য কারণে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রারগন এভাবে অনুপস্থিত থাকলে তাদেরও ভোগান্তির অন্ত থাকে না। এ উপজেলায় নির্ধারিত একজন সাব রেজিস্ট্রার কর্মরত থাকলে একদিকে যেমন সরকার বাহাদুর নিয়মিতভাবে রাজস্ব আদায় করতে পারতেন অন্যদিকে দারুণভাবে ভোগান্তি লাঘব হতো ভূমি মালিক বা দাতা-গ্রহীতাদের। আশাশুনি সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা সাব রেজিস্ট্রার রিপন মুন্সীর কাছে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে জেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেব এ প্রতিবেদককে বলেন সাব রেজিস্ট্রার রিপন মুন্সী শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি আজ আশাশুনিতে যেতে পারেননি। আশাশুনিতে নির্ধারিত সাব রেজিস্ট্রার নিয়োজিত প্রসঙ্গে তিনি বলেন জেলার  সাতটি উপজেলার জন্য সাব রেজিস্ট্রার আছে মাত্র তিনজন। ফলে কোন উপজেলাতেই নির্ধারিত সাব রেজিস্ট্রার প্রদানের সুযোগ নেই।


Tag
আরও খবর