ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দাগনভূঞায় গ্রাম ডাক্তারদের নিয়ে দিনব্যাপী চিকিৎসা বিষয়ক মতবিনিময়



দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা শনিবার (২ মার্চ)  স্থানীয় জমজম কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। 


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। 


গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাক্তার উত্তম কুমার শীলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও ফেনী জেলার সভাপতি গ্রাম ডাক্তার আবু বকর সিদ্দিক, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও ফেনী জেলার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার জি.এম.মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির  সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আবু সাঈদ বোরহান, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইয়াছিন সুমন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন ও গ্রাম ডাক্তার লক্ষণ চন্দ্র নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাপ্তাহিক জনপ্রিয় পত্রিকার উপদেষ্টা সম্পাদক কামাল উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টুসহ প্রায় দুই শতাধিক গ্রাম ডাক্তার উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর