লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

লাখাইয়ে কাগজের ঠোঙ্গা খাবার পরিবেশন স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, দেখার জন্য কেউ নেই।




হবিগঞ্জের  লাখাইয়ে হোটেল-রেস্তোরাঁয় এবং উন্মুক্ত খাবারের দোকানগুলোতে অপরিচ্ছন্ন কাগজ, কাগজের টোঙ্গা ও ছাপানো এবং ফটোকপির পরিত্যক্ত কাগজে খাবার পরিবেশন করছে এক শ্রেনীর ব্যবসায়ী। হোটেল-রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানীরা পরোটা, বাখরখানি রুটি, তন্দুররুটি, সমুচা, সিংগারা ঝালমুড়ি, মিহিদানাসহ বিভিন্ন ধরনের খাবার পরিত্যক্ত ময়লা কাগজ, কাগজের ঠোঙা, খবরের কাগজের টুকরো, ফটোকপির ফেলে দেয়া কাগজে খাবার পরিবেশন করছে হরহামেশাই। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে এধরণের খাবার পরিবেশন চললেও সংসলিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন এ গুলো দেখার কেউ নেই।


অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবশনের ফলে ক্রেতাসাধারণ নানা ধরনের রোগ-ব্যধিতে আক্রান্ত  হচ্ছে। সচেতনতার অভাবে আক্রান্ত অনেকে বুঝতেই  পারছে না কেন রোগাক্রান্ত হচ্ছে। অপরিচ্ছন্ন এসব কাগজের ঠোঙ্গা ও কাগজে মিশে থাকে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ধুলোবালি, বিভিন্নরকম রাসায়নিক উপাদান। এ ধরনের ক্ষতিকর উপাদান মিশ্রিত খাবার দীর্ঘ দিন গ্রহন করতে থাকলে মানবদেহে নানা জটিল রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।



সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, লাখাইর কালাউক বাজার, বুল্লাবাজারসহ বিভিন্ন হাট-বাজারের হোটেল-রেস্তোরাঁয় এবং প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক শ্রেনীর ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিকর কাগজে খাদ্য পণ্য বিক্রি করছে। পরিদর্শনে দেখা যায় অস্বাস্থ্যকর উপায়ে তৈরী ও পরিবেশন করা খাদ্য পণ্য গ্রহন করছে কোমলমতি শিশুরা। তারা তা না বুঝে গিলছে।


এ বিষয়ে  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামানের সাথে আলাপকালে তিনি জানান, অপরিচ্ছন্ন কাগজে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক মেলানো থাকে যেমন ছাপার কালি, ফটোকপির কালি যা মানবদেহের জন্যে জটিলতা সৃষ্টি করে। দীর্ঘদিন এ ধরনের খাবার গ্রহণ করলে পাকস্থলীর পীড়া, কিডনি ও যকৃতের রোগ হতে পারে। এমনকি ক্যান্সারের মতো মরন ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

Tag
আরও খবর