মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

"পাস্ট ডিবেটিং সোসাইটি কর্তৃক ভাষা বিতর্কের আয়োজন করা হয়েছে"




পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৭ম বারের মত ২১টি বিভাগ নিয়ে শুরু হতে যাচ্ছে "৭ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা-২০২৪"। এই প্রতিযোগিতার আয়োজন করছেন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটি।

মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ ফেব্রুয়ারী থেকে ২ মার্চ পাস্ট ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিতর্কের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'পাস্টডিএস ৭ম আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতা -২০২৪' অনুষ্ঠিত হবে। ২৯ ফেব্রুয়ারী বিতর্কের ট্যাব রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি দল চার(০৪) রাউন্ড বিতর্কের সুযোগ পাবে।  
ট্যাব রাউন্ডের ফলাফলের মাধ্যেমে সেরা আট (০৮) দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। শুক্রবার বিতর্কের সেমি-ফাইনাল এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে ফাইনাল অনুষ্ঠিত হবে।
 ফাইনাল বিতর্কে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রতিযোগিতাটি সফল করতে মাঠ পর্যায়ে সংগঠনের সদস্যরা কাজ করছেন। কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে প্রতিযোগিতা বাস্তবায়ন পর্ষদের আহ্বায়ক মো: রেজওয়ান হক ও শাহরিয়ার রহমান নিলয় বলেন, 'প্রতিবারের ন্যায় এবার ও আন্তঃবিভাগ ভাষা বিতর্ক প্রতিযোগিতায় সফল করায় সবাই মিলে কাজ করছি। ইতোমধ্যে আমরা প্রচার প্রচারণা বিষয় গুলো সম্পন্ন করেছি,  প্রতিটি বিভাগে নিবন্ধনের জন্য চেয়ারম্যান বরাবর চিঠি পৌছে দিয়েছি। আমরা আশা করছি সবার সহযোগিতায় আমরা সফল একটা আয়োজন সম্পন্ন করতে পারবো'।

প্রতিযোগিতা নিয়ে পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব সিজান বলেন, '৫২'র ভাষা আন্দোলন ছিলো বহি: শত্রুর সাথে, আর বর্তমানে এসে সেই আন্দোলন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার, ভাষার শুদ্ধতা রক্ষার। আর সেই আন্দোলনের সহযোগি হিসেবে এবারও ৭ম বারের মত পাস্টডিএস আয়োজন করছে আন্তঃবিভাগ ভাষা বির্তক ২০২৪। আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও শুদ্ধ ভাষা চর্চায় ভূমিকা রাখবে সে প্রত্যাশায়'।

সাধারণ সম্পাদক লামিয়া হোসেন পৌষী বলেন, 'পাবিপ্রবিতে ভাষা বিতর্ক ছাড়া কোনো বছর আমি কল্পনা করতে পারিনা। নিজে ৩য় ভাষা বিতর্কে অংশগ্রহণ করি, এবার ৭ম ভাষা বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে! 
পাস্টডিবেটিং সোসাইটির সকল সদস্য মাঠ পর্যায়ে যথেষ্ট কাজ করছেন। শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ আমাদের সর্বস্য সহোযোগিতা করছেন। আশা করি প্রতিবছরের ন্যায় এবারও একটি সফল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।'

আরও খবর