ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

লিটন-হৃদয়ের ঝড়ে সাকিবদের উড়িয়ে ফাইনালে কুমিল্লা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 02:53:48 am

জিমি নিশামের অপরাজিত ৯৭ রানের সুবাদে কুমিল্লাকে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর রাইডার্স। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হারলেও এখনো আশা শেষ হয়ে যায়নি রংপুরের। ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালকে হারাতে পারলেই দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে খেলতে পারবে সাকিব আল হাসানের দল।


দিনের প্রথম ম্যাচটি ছিল লো স্কোরিং। সেই হিসেবে দ্বিতীয় ম্যাচে রান দেখেছে দুদলই। আগে ব্যাট করে জিমি নিশামের ব্যাটিং ঝড়ে ১৮৬ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দেয় রংপুর। যা তাড়া করতে নেমে ঝড় তোলে কুমিল্লাও। লিটন দাস ও তাওহিদের ব্যাটে চড়ে ৯ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


রান তাড়ায় অবশ্য শুরুতে ধাক্কা খেয়েছিল কুমিল্লা। একবারে ইনিংসের প্রথম ওভারেই হারিয়ে ফেলে সুনিল নারিনের উইকেট। তবে দ্বিতীয় উইকেট জুটিতেই সেই ধাক্কা সামলে চমৎকার জুটি উপহার দেন লিটন ও তাওহিদ। এক প্রান্তে ব্যাটিং তাণ্ডব চালান তাওহিদ। অন্য প্রান্তে লিটন চড়াও হন। এই জুটিতেই জয়ের পথ সহজ করে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


১৫তম ওভারে গিয়ে থামে এই জুটি। তাওহিদকে আউট করে ১৪৩ রানের জুটি ভাঙেন আবু হায়দার। ৫ বাউন্ডারি ৪ ছক্কায় ৪৩ বলে ৬৪ রান করে ফেরেন তাওহিদ। এরপর জনসন চার্লসকে নিয়ে পাড়ি দেন লিটন। ৮৩ রানের দারুণ ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক। ৫৭ বলে যা সাজানো ৯ চার আর ৪ ছয়ে। অধিনায়ক ফেরার পর ফিনিশিং দেন মঈন ও আন্দ্রে রাসেল। ১৮.৩ ওভারে ১৮৬ রান করে মাঠ ছাড়ে গেলবারের চ্যাম্পিয়নরা।


এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১৮৫ রান তোলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রানের ইনিংসটি আসে নিশামের ব্যাট থেকে।


টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই হারায় ওপেনার শামীম হোসেনকে। তানভির ইসলামের ডেলিভারিতে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে শূন্যতে বিদায় নেন শামীম।


রনি তালুকদারও পারেননি থিতু হতে। তৃতীয় ওভারেই উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ বানিয়ে তাকে বিদায় করেন বর্ষন। রনির ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। ওয়ানডাউনে নামা সাকিবকে মাঠছাড়া করেন রাসেল। ক্যারিবীয় তারকাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে বর্ষনের হাতেই ক্যাচ তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২৭ রানে তিন উইকেট হারায় রংপুর, সাকিব করেন ৫রান।


দ্রুত টপ অর্ডারদের হারিয়ে বিপদে পড়ে যায় রংপুর। সেখান থেকে উদ্ধার করেন নিশাম। প্রথমে শেখ মেহেদির সঙ্গে ৩৯ রানের জুটিতে লড়াই করেন। এরপর ২২ রান করে মেহেদি ফিরলে জুটি বাধেন নিকোলাস পুরানের সঙ্গে। ওই জুটিও বেশিদূর যায়নি। ঝড় তোলার আগেই পুরানকে থামান মুশফিক হাসান। ৯ বলে ১৪ রানের বেশি করতে পারেননি পুরান।


সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে উইকেটে থিতু ছিলেন নিশাম। ৩১ বলে কিউই তারকা তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। এরপর বাকি ইনিংস তিনিই টানেন। কিউই তারকার ব্যাটে চড়েই লড়াইয়ের পুঁজি পায় রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত উইকেট ধরে রেখে ৯৮ রানের ইনিংস উপহার দিয়েছেন নিশাম। ৪৯ বলে যা সাজানো সাতটি ছক্কা আটটি চারে।


কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বল হাতে ৪ ওভারে ৭২ রান দিয়ে এক উইকেট নেন মুশফিক হাসান। 

বিপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে খরুচে বোলিং। আন্দ্রে রাসেল ৩৭ রান দিয়ে নেন দুটি। সুনিল নারিন নেন একটি করে উইকেট।

আরও খবর