আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লিভারপুলের বিপক্ষে চেলসির লজ্জার হার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 02:46:20 am

কাড়ি কাড়ি অর্থ খরচ করেও ফল পাচ্ছে না ইংলিশ ক্লাব চেলসি। গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় ৫০০ মিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবটি। তবে সাফল্য কিছুই পাচ্ছে না। গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) ইএফএল কাপের ফাইনালে হেরে একটি লজ্জার রেকর্ডে নাম লিখল টড বোয়েলির মালিকানাধীন দলটি।


এমনিতেই চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে সুযোগ মেলেনি চেলসি। আর লিগেই তেমন সুবিধাজনক অবস্থায় নেই পচেত্তিনোর দল। তা সত্ত্বেও চলতি মৌসুমের ইএফএল কাপের ফাইনালে উঠেছিল চেলসি।


তবে লিভারপুলের বিপক্ষে সেই ফাইনালে ফন ডাইকের ১১৮তম মিনিটের গোল চেলসির সব স্বপ্ন ধূলিতে মিশে যায়। আরও একবার ফাইনালে গিয়ে হারের মুখ দেখতে হয় চেলসির। আর এতেই এক লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে তারা।


প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ঘরোয়া কাপে টানা ছয়টি ফাইনালে হারল ব্লুজর। ২০১৯ সালে এফএ কাপে টাইব্রেকারে ৪-৩ ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল চেলসি। পরের বছর এফএ কাপেও আর্সেনালের কাছে ২-১ গোলে হার।


২০২১ সালে একই টুর্নামেন্টের ফাইনালে ব্লুজরা ১-০ গোলে হারে ম্যানচেস্টার সিটির কাছে। ২০২২ সালে রোমাঞ্চকর টাইব্রেকারে ১১-১০ গোলে হেরেছিল লিভারপুলের বিপক্ষে। একই বছর এফএ কাপেও টাইব্রেকারে (৬-৫) অলরেডদের কাছে হেরেছিল চেলসি। এবারও সেই লিভারপুলের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়ল তারা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে