লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

পকেটমার চক্রের গডফাদার ফারুক গ্রেফতার।


 অবশেষে পকেটমার চোর চক্রের গডফাদার শায়েস্তাগঞ্জের ফারুক মিয়া (৪০) জনতার হাতে আটক হয়েছে এবং টাকা নেয়ার কথা নিজ মুখে স্বীকারোক্তি দিচ্ছে এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জে ব্যাপক তোলপাড় চলছে।


জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকার বাসিন্দা ফারুক মিয়ার নেতৃত্বে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পকেটমার চক্রের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ চক্রটি সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ব্যাংক, শপিং মল, কোর্ট প্রাঙ্গণে অবাধে বিচরন করে। তাদের সঙ্গে ৪/৫ জন লোক থাকে। কোনো লোক ব্যাংক থেকে টাকা নিয়ে আসা মাত্র কৌশলে নিয়ে যায়। আবার ধরা পড়লে তাদের সাথে থাকা লোকজন তাকে ছাড়িয়ে নেয়। ফারুক ও তার সহযোগিরা ইতোমধ্যে পুলিশের হাতে আটক হলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। তাদের হাত থেকে ব্যবসায়ী, প্রবাসী এমনকি বিচারপ্রার্থীরাও ছাড় পাচ্ছে না। প্রতিদিনই তারা শহর থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।


গত মঙ্গলবার শহরের সবজুবাগ এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। বিষয়টি সিসিটিভির ফুটেজ দেখে ফারুককে কৌশলে সবুজবাগ এনে আটক করে। এ সময় সে নিজ মুখে স্বীকার করে ৮ হাজার ৫৭০ টাকা নিয়েছে এবং শায়েস্তাগঞ্জে দাউদনগর এলাকার বটগাছ তলার ব্যবসায়ী আবুল হোসেনের মাধ্যমে বিকাশে টাকা এনে টাকার মালিক আসাদুল নামে এক ব্যক্তিকে দেয়। সে আরও জানায়, টাকা পেয়ে আবুল হোসেন ও অন্য সহযোগিদের কাছে জমা রাখে। তবে আসাদুলের দাবি ছিলো সে ১০ হাজার টাকা চুরি করেছে। কিন্তু ফারুক স্বীকার করে যা ৪ মিনিটের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এসময় ফারুককে ব্যবসায়ীরা উত্তম মধ্যমও দেন। পরে সে ভবিষ্যতে এমন করবে না মর্মে অঙ্গীকার করে এবং নিজের মুখে পকেটমার চক্রের সভাপতি দাবি করে। পরে তাকে ছেড়ে দেয়া হয়। 


এ ছাড়া সে জানায়, চুরি এবং প্রতারণার টাকা আমি একা নেই না। হবিগঞ্জে সিন্ডিকেট আছে। তাদেরকেও ভাগ দিতে হয়। বেশিরভাগ সে নিয়েই থাকে।

Tag
আরও খবর