ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ফরিদপুরে ধ্বংস করা হলো ‌মেয়াদ উত্তীর্ণ খাদ্য ‌ও বিষাক্ত কেমিক্যাল

ফরিদপুরে একটি শিশু খাদ্য প্রস্ততকৃত কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্য তৈরিতে অনিয়মের অভিযোগে শহরের বদরপুরের "দিব্য ফুড প্রোডাক্টস" নামে একটি শিশুখাদ্য পণ্য উৎপাদনকৃত কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ‌ মেয়াদ উত্তীর্ণ ‌ খাদ্য ও কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল  রবিবার  সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন- ফরিদপুরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। এব্যাপারে জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান বলেন, জেলায় সর্বস্তরে নিরাপদ খাদ্য সুনিশ্চিত করণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। 

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় "দিব্য ফুড প্রোডাক্টস" নামে একটি খাদ্য পণ্য প্রস্তুত কারখানায় অনিয়ম ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করার অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ মোতাবেক তাৎক্ষণিক এক লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। একই সাথে ব্যাপক পরিমাণে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও বিষাক্ত কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Tag
আরও খবর