নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কালান্তর গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট গিয়াস,সম্পাদক মোহাম্মদ ফারুক


দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘‘কালান্তর গোষ্ঠীর’’ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি কালান্তর গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক পান্না লাল পাল স্বাক্ষরিত অ্যাডভোকেট গিয়াস উদ্দীনকে সভাপতি ও মোহাম্মদ ফারুককে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোষ্ঠীর কার্যালয়ে কার্যকরী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালান্তর গোষ্ঠীর সাবেক সহ সভাপতি নাছির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক পান্না লাল পাল, কার্যকরী সভাপতি মোঃ ইলিয়াছ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া আজাদ, যুগ্ম সম্পাদক নেজাম উদ্দিন, কোষাধ্যক্ষ আবু নাছের ফিরোজ, সহকারী ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক আবদুল কুদ্দুছ, আবদুর রাজ্জাক, সংস্কৃতি ও সেমিনার সম্পাদক পলাশ চন্দ্র দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সদস্য বাবুল দত্ত, মোহাম্মদ ফারুক, জাকের হোসেন, আবুল বাশার ও সায়েম আবেদীন। সভায় জহুর হোসেন চৌধুরী গ্রন্থাগারকে গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডকে আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও গ্রন্থাগারের পাঠক বৃদ্ধি করা ও নতুন সদস্য সংগ্রহসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। কালান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অ্যাডভোকেট জয়নাল আবেদীনের মৃত্যুতে গোষ্ঠীকে সঠিক পথে এগিয়ে নেয়ার দৃঢ় অঙ্গীকার ঘোষণা করা হয়। উল্লেখ্য, কালান্তর গোষ্ঠীর গঠনতন্ত্র অনুযায়ী (পদাধিকার বলে) গোষ্ঠীর সভাপতি/সম্পাদক জহুর হোসেন চৌধুরী গ্রন্থাগারের সভাপতি/সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

Tag
আরও খবর