ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

জেলা আইনজীবী সমিতিতে এড. কালাম ছিদ্দিকী সভাপতি, এড. তাওহীদ সেক্রেটারি নির্বাচিত

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ৪৪২ ভোট পেয়ে সভাপতি এবং একই প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ৪৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে এই প্যানেল নিরংকুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বাকের । 


শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে বিএনপি, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-অ্যা ডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেল সমিতির ১৭টি পদের মধ্যে সভাপতি সহ মোট ১৪টি পদে বিজয় লাভ করেছেন।অপরদিকে, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত অ্যাডভোকেট ফরিদুল আলম-অ্যাডভোকেট নুরুল হুদা প্যানেল সিনিয়র সহ সভাপতি সহ মাত্র ৩টি পদে বিজয় লাভ করেছেন। বিএনপি, জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী-অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেলের অন্যান্য নির্বাচিতরা হলেন-সহ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন, প্রাপ্ত ভোট-৫০৭, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট আবদুর রশিদ, প্রাপ্ত ভোট-৫২৭, সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট কলিম উল্লাহ, প্রাপ্ত ভোট-৪২২, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ, প্রাপ্ত ভোট-৪৫৮, আপ্যায়ন, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শেফাউল করিম রানা, প্রাপ্ত ভোট-৬১৯। অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী- অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেলের সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী, প্রাপ্ত ভোট-৪৮৬, অ্যাডভোকেট আমির হোসাইন-২, প্রাপ্ত ভোট-৪১২ এবং অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, প্রাপ্ত ভোট-৪১২ ভোট নির্বাচিত হয়েছেন। জুনিয়র নির্বাহী সদস্য পদের ৪টি পদের মধ্যে ৪টিতেই একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন-অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল খালেক, প্রাপ্ত ভোট-৪৯৯, অ্যাডভোকেট মুহাম্মদ জুবাইরুল ইসলাম, প্রাপ্ত ভোট-৪৮২, অ্যাডভোকেট মোহাম্মদ ফায়সাল মোশারফ, প্রাপ্ত ভোট-৪৭৪ এবং

অ্যাডভোকেট শাহা আলম, প্রাপ্ত ভোট-৪৩২। মোট ৯২৭ ভোটের মধ্যে ২ টি ভোট কেন্দ্রে ৮৭৭ ভোট ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮০২ ভোট এবং চকরিয়া উপজেলা ভোট কেন্দ্রে ৭৫ ভোট কাস্ট হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, প্রাপ্ত ভোট-৬২৭ এবং অ্যাডভোকেট শওকত বেলাল (প্রাপ্ত ভোট-৪২৬) নির্বাচিত হয়েছেন সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সর্বোচ্চ ৬২৭ ভোট এবং আপ্যায়ন, ক্রীড়া সাংস্কৃতিক

সম্পাদক পদে অ্যাডভোকেট শেফাউল করিম রানা দ্বিতীয় সর্বোচ্চ ৬১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকের-প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউস-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক, অ্যাডভোকেট মোস্তাক আহমদ-৪, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট, নুর আহমদ-২, অ্যাডভোকেট আবু ছিদ্দিক এবং অ্যাডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন।

Tag
আরও খবর