ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দাগনভূঞায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত



দাগনভূঞায় নব-উত্তরণ খেলাঘর আসরের আয়োজনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার দুধমুখা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন।

বৃত্তি পরিক্ষা নিয়ন্ত্রক দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, কবি ও সাহিত্যিক আরিফ মঈনুদ্দীন, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন ভূঞা, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ও দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি।

সৈয়দ আশ্রাফুল হকের সঞ্চালনয় বক্তব্য রাখেন, বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সালাহ উদ্দিন, বৃত্তি পরিক্ষা নিয়ন্ত্রক রফিক উল্যাহ শিকদার, বৃত্তি পরিক্ষার পৃষ্ঠপোষক শহিদ উল্যাহ, আবুল হোসেন মিলন, মাহমুদ উল্যাহ, আব্দুর রাজ্জাক ও ছানা উল্যাহ সোহেল প্রমুখ।

পরিক্ষায় ফেনী ও নোয়াখালী জেলার ৩য় থেকে ৮ম শ্রেনী পর্যন্ত প্রায় ৪৫০০  শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতি ক্লাশে মেধা তালিকায় ২০ ও সাধারণ গ্রেডে ১৫ জন করে ১৯৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

Tag
আরও খবর