‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৪ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক এর বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল এবং বার্ষিক আয়-ব্যয় এর হিসাব উপস্থাপন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

সভায় সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ- এর প্রতিবেদনের ওপর বিভিন্ন প্রস্তাবনা ও পরামর্শ প্রদান করেন প্রেসক্লাবের সদস্যরা।

প্রায় ৩ ঘন্টাব্যাপী সভায় বিভিন্ন অ্যাজেন্ডা অন্তর্ভুক্ত ছিল।

সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদসহ কার্যকরী কমিটি এবং প্রেসক্লাবের সাধারণ সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। পরে সকল সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবে রাতের খাবারের ব্যবস্থা করা হয়।


Tag
আরও খবর