কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনির বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট মানুষের মনে স্বস্তি ফিরিয়েছে

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বাঁকড়ায় সুপেয় পানির প্লান্ট উদ্বোধন হওয়ায় এলাকার শত শত পরিবারের সুপেয় পানি নিশ্চিত হয়েছে। এখন আর পানির জন্য দূরদুরান্তে কিংবা অতিরিক্ত সময় ব্যয় করে বা অধিক অর্থ খরচ করে পানির জন্য ছুটতে হচ্ছেনা। 

গত ৭ ফেব্রুয়ারী বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় প্লান্টটি উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধার অতিথি হিসাবে উপস্থিত থেকে প্লান্টের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ওয়াটার এইড বাংলাদেশের রেবিন চাকমা, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এডাবটেশন প্রোগ্রামের ডিরেক্টর ফারুখ আহম্মেদ ও মরিচ্চাপ সুপেয় পানির প্লান্ট কাদাকাটির সভানেত্রী গীতা রায় (জয়িতা)। রূপান্তর আশাশুনির সুপারভাইজার শেখ রাজীব আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের পরিচিতি পর্বে টগর মহিলা দলের পরিচয় করিয়ে দেয়া হয়। মহিলা দলের সদস্যরা হলেন, অন্তরা মুনমুন রানী, কাকলী ইয়াসমিন, মোসলেমা খাতুন, তারমিন সুলতানা ও রোজিনা খাতুন। এই দল পানির প্লান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষন করবে। প্লান্টের উৎপাদিত পানি বিক্রি থেকে উপার্জিত সমুদয় অর্থ নারী উদ্যোক্তাগণ তাদের জীবনমান উন্নয়নের কাজে লাগাবেন। এই প্রান্টের বৈশিষ্ট্য হলো, ভূগর্ভস্থ পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ করণ, প্লান্ট স্থাপনের পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পানি পরীক্ষা ও সে অনুযায়ী প্রযুক্তি নির্বাচন করা হয়, ৬টি ধাপে পানি নিরাপদ করা, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক পানির গুণগতমান স্বীকৃত, ক্ষতিকর রাসায়নিক উপাদানমুক্ত ও পরিবেশ মান্ধব। উদ্বোধনী দিনে উপস্থিত প্রত্যেক পরিবারকে ১৫ লিটার পর্যন্ত পানি বিনামূল্যে বিতরণ করা হয়।
Tag
আরও খবর