সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া উচিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 08:24:09 am

ছবি: লেখক


◾মোঃ আবদুল্লাহ


বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং আয়তনের দিক থেকে ছোট একটা দেশ। বলা যায় উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম একটি দেশ।আয়তনে ছোট ও ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে প্রতিটি কর্মক্ষেত্রে রয়েছে ব্যাপক প্রতিযোগিতা। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের পক্ষেও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। চাকরির অভাবে প্রতিবছর স্নাতকোত্তীর্ণ প্রায় ৬৬ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন এবং এই ৬৬ শতাংশ শিক্ষার্থী পরবর্তী বছর নতুন স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীর সাথে যুক্ত হয়ে চাকরির বাজারে বিপুল প্রতিযোগিতা তৈরি করছেন। আর এভাবে প্রতিবছর বাংলাদেশে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।


এই বিশাল সংখ্যক প্রতিযোগিতার মাঝে টিকতে না পেরে হতাশায় দিন কাটাতে হচ্ছে দেশের বৃহৎ অংশ স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বেকার সমস্যা দূর করার জন্য শিক্ষিত তরুণ প্রজন্মেকে চাকরির পিছু না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন। যা অত্যন্ত ভালো পরামর্শ বলা যায়। বেকার তরুণ প্রজন্মেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় এনে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত বিডা নামক একটি প্রতিষ্ঠান এ বিষয়ে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। এ প্রতিষ্ঠানটি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় কাজ করে যাচ্ছেন। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নামক সরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি বিভিন্ন বেসরকারি এনজিও তরুণ তরুণীদের নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র উদ্যোক্তাদের শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ ও পরামর্শ দিয়ে সহায়তা করেন এবং ঋন ব্যবস্থা ও তত্ত্বাবধান করেন।


কিন্তু পরিতাপের বিষয় হলো, এসব সংগঠন থেকে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পরেও উদ্যোক্তরা ঋণ সহায়তার অভাবে নতুন কোনো উদ্যোগ নিতে পারছেন না । ঋণ সহায়তার পাওয়ার জন্য দেখাতে হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান, জামানত হিসেবে জায়গার দলিল প্রদান করা, নয়তো গ্যারান্টার থাকা। কিন্তু তরুণদের একটা বড় অংশ নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের, যাদের ব্যবসা শুরু করার পুঁজি বা সম্পত্তি কোনাটাই নাই। বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার পরেও ঋণ সহায়তা না পেয়ে পিছিয়ে যাচ্ছে উদ্যোক্তা হওয়ার মনোবল। একদিকে চাকরির হাট অপ্রতুল, অপরদিকে উদ্যোক্তা হওয়ার নানা প্রতিবন্ধকতা নিয়ে তরুণ প্রজন্ম চরম হতাশায় ভুগছেন।


 তাই এমতাবস্থায় কোনোভাবেই কমছেনা বেকারত্বের হার। আর সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি দেশ ও জাতির স্বার্থে তরুণ প্রজন্মের উদ্যেক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এবং উদ্যোক্তা হওয়ার জন্য একটা অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরী করে দেওয়ার মুখ্য সময় এখনি। কেননা, একটি জনবহুল উন্নয়নশীল দেশে বেকারত্ব সমস্যা দূর করতে উদ্যোক্তাদের অনুকূল পরিবেশ সৃষ্টির বিকল্প নেই।


লেখক: 

মোঃ আবদুল্লাহ

শিক্ষার্থী, ইতিহাস বিভাগ 

ঢাকা কলেজ, ঢাকা 

আরও খবর





deshchitro-6a2c36a763867-120626104111.webp
রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয়

৯০ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে