কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট

ডোমারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ



নীলফামারীর ডোমার উপজেলায় পাঙ্গা শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটক সহ ১৫০ মিটার সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হয়েছে। তবে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার ও ভিত্তি ঢালাইয়ে কম রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।আজ রবিবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণকাজের ভিত্তি ঢালাই শুরু হলে তা বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।


এলাকাবাসীর অভিযোগ, কাজটিতে নিম্নমানের ইট-খোয়া ব্যবহার সহ ভিত্তি ঢালাইয়ে ১০ মি.মি . রড দেওয়ার কথা থাকলেও ৮ মি.মি . রড ব্যবহার করা হচ্ছে।এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ভুট্টো জানান, ঠিকাদার মোঃ মটর সাহেবকে অনেকবার ফোন দিয়েছেন তিনি। ব্যস্ততা শেষ করে আসতে চেয়েছেন।বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন ডোমার উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মোঃ শামসুজ্জামান।উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিডিইপি-৪ প্রকল্পের আওতায় মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণকাজের সর্বমোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ৬৪ হাজার ৭৪৭ টাকা।

আরও খবর



6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৩ ঘন্টা ২৭ মিনিট আগে