সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

ডোমারে ডিসিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীর ডোমারে ‘নিউ মডার্ণ জুয়েলার্স ডিসিএল ক্রিকেট টুর্নামেন্ট/২০২৪ ; পাওয়ার্ড বাই আপ্যায়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর ৭ম আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ। উদ্বোধনী ম্যাচে ট্যালেন্ট ক্রিকেট একাডেমিকে পরাজিত করেছে ক্যাপ্টেন্স একাদশ।

আজ শুক্রবার (১৬ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘ডিসিএল ক্রিকেট টুর্নামেন্ট/২০২৪’ এর উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম ভুট্টু, পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, দুঃখ চাষার সমন্বয়ক জীবন রেজা, রাইসুল হক সাচ্চু, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথম ও উদ্বোধনী ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—ট্যালেন্ট ক্রিকেট একাডেমি বনাম ক্যাপ্টেন্স একাদশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ট্যালেন্ট ক্রিকেট একাডেমি। ১ম ইনিংসে রিয়াদ ও অর্থের ব্যাটিংয়ে ভর করে ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় ট্যালেন্ট ক্রিকেট একাডেমি। তাদের ব্যাটসম্যান রিয়াদ ৬টি ছক্কা ও ৩টি বাউন্ডারি হাঁকিয়ে ২৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। অপরপক্ষের বোলার রাসেল ২৯ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন।

১৪৮ রানের জবাবে ২য় ইনিংসে জুয়েলের ১৭ বলে ৩৫ রান ও পায়েলের ২১ বলে অপরাজিত ৬০ রানে ভর করে ১০.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৮ রান করে জয় তুলে নেয় ক্যাপ্টেন্স একাদশ। ক্যাপ্টেন্সের পায়েল ১টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকিয়ে ৬০ রান করায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ম্যাচটিতে আম্পায়ার হিসেবে মাঠে দায়িত্ব পালন করেন—সাবেক ক্রিকেটার আলিফ নুর ফেরদৌস ও মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন—প্রিতম মালিক ও জাকির।

আয়োজক কমিটি সুত্রে জানা যায়, শনিবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় একই ভেন্যুতে টুর্নামেন্টের ২য় ম্যাচে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করবে—শফি ওয়াই-ফাই পাগলাবাজার বনাম কাব্য সুপার স্টার।

Tag
আরও খবর