তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

তেঁতুলিয়ায় রাস্তা ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মোঃ নাঈমুজ্জামান ভূঁইয়া (এম পি)

তেঁতুলিয়ায় রাস্তা ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, তিরনইহাট, তেঁতুলিয়া ও শালবাহান ইউনিয়নের ৬ টি রাস্তা এবং ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়।

বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন দৈর্ঘ্যের স্থানীয় ৬টি গ্রামীণ রাস্তা এবং চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ নাঈমুজ্জামান ভুইয়াঁ। এছাড়াও গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) একই প্রকল্পের আওতায় উপজেলার বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগর ইউনিয়নের বিভিন্ন দৈর্ঘ্যের স্থানীয় ২টি গ্রামীণ রাস্তা ও ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী, উপজেলা পরিষদে চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর