নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন

গোয়ালন্দে জ্বালানি সংকটে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ , চরম ভোগান্তিতে রোগীরা।

গোয়ালন্দে জ্বালানি সংকটে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ , চরম ভোগান্তিতে রোগীরা।

গোয়ালন্দে জ্বালানি সংকটে  এ্যাম্বুলেন্স সেবা বন্ধ , চরম ভোগান্তিতে রোগীরা।

জ্বালানি সংকট দেখিয়ে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী বহনকারী  সরকারি এ্যাম্বুলেন্সটি ৮ মাস ধরে কচ্ছপ গতিতে চললেও  বর্তমানে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স টি সম্পূর্ণভাবে তালা বদ্ধ করে রাখা হয়েছে। এতে অকার্য হয়ে পড়ছে গাড়িটির যান্ত্রিক অংশ অন্যদিকে  হাসপাতালের এ্যাম্বুলেন্স সেবা পেতে আসা রোগীদে  চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে বেসরকারি এ্যাম্বুলেন্স ভাড়া করতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে রোগীদের। এমতাস্থায় হাসপাতাল কতৃপক্ষ  ৫ ফেব্রুয়ারি  নোটিশ আকারে জানিয়ে দিয়েছে আপাতত এ্যাম্বুলেন্স  সেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার হয়েছে।


সরেজমিনে  ঘুরে কয়েকজন রোগীর স্বজনদের সাথা কথা বলে জানা গেছে,রোগীর মূমুর্ষ সময়ে সরকারি এ্যাম্বুলেন্স পাননি তারা। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ে বেসরকারি এ্যাম্বুলেন্সে করে  রোগীকে রাজবাড়ী এবং ফরিদপুর নিয়েছেন। এতে অর্থের সঙ্গে নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সময়।  তাদের দাবি এই হাসপাতালে সরকারি  এ্যাম্বুলেন্সটি যাতে দ্রুত চালু করা হয়।


 হাসপাতালের কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, সরকারি এ্যাম্বুলেন্সে রোগী বহনে  ব্যয় হয় সীমিত। কিন্তু বেসরকারি এ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সেই ব্যয় আরও তিনগুন বাড়ে। তিনি বলেন, প্রতি বছর ১৫ থেকে ১৮ লাখ টাকার জ্বালানি তেল ব্যয় হয় সরকারি এ্যাম্বুলেন্সে। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের বাজেট শাখা থেকে বরাদ্দ আসে ১০  লাখ টাকা। মূলত ফিলিং স্টেশন থেকে বাৎসরিক চুক্তিতে জ্বালানি তেল কিনে এ্যাম্বুলেন্স সেবা চালু রাখেন কর্তৃপক্ষ। কিন্তু গত অর্থ বছরে তেল বাবদ প্রায় ৯ লাখ টাকা বকেয়া পড়লে চলতি অর্থবছরে ৩ লক্ষাধিক টাকার অধিক বকেয়া পরিশোধ করে এখন অর্থ সংকটে পড়ায় সরকারিভাবে এ্যাম্বুলেন্স সেবা চালু রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রায় ৮ মাস ধরে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সেবা।তারা আরো জানান মূলত ২০১০ সালে এই হাসপাতালটি ২০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত রোগী ও গোয়ালন্দ উপজেলার দেড় লাখ মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল। অথচ এমন জনগুরুত্বপূর্ণ হাসপাতালে দীর্ঘদিন ধরে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জন রোগীর হাসপাতালে ভর্তি হয়। অভ্যন্তরীণ ও জরুরি বিভাগ মিলিয়ে অন্তত প্রতিদিন দু'জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর ও পার্শ্ববর্তী জেলা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সরকারি এ্যাম্বুলেন্স না পেয়ে অনেক সময় রোগীর স্বজনেরা বাড়তি অর্থের সঙ্গে ভোগান্তিতে পড়েন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক এ্যাম্বুলেন্স সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারিভাবে তেলের বরাদ্দ না থাকায় বাধ্য হয়েই এ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখা হয়েছে। সংকট নিরসনে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা দাবি করেছেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের অবিহিত করেছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন  এ বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সাথে আমরা  বসে ছিলাম। আপাতত পাঁচ মাসের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বিষয়টি দেখবেন। 

আরও খবর