আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী পালন, এবং বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান।


 আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে গ্রহণ করা হয় বর্ণাঢ্য কর্মসূচি। সকাল ০৯.০০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শিশুদেরকে নিয়ে বেলুন ওড়ানো ও কেক কাটা হয়। শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিটিভিতে সম্প্রচারিত কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিবসের বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন সর্বজনাব আলহাজ এডভোকেট মো: আবু জাহির, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন; ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ; নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ; ডা: মোহাম্মদ নুরুল হক, সিভিল সার্জন, হবিগঞ্জ; শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ; এডভোকেট আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, হবিগঞ্জ; আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা; মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর; বীর মুক্তিযোদ্ধাবৃন্দ; জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; রাজনৈতিক নেতৃবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শিশু-কিশোরেরা।

Tag
আরও খবর