মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল (শেবাচিম)হাসপাতালে ভর্তি নেয়নি এক ভারসাম্যহীন অন্তঃসত্তা নারীকে, অবশেষ ফেলে গেলো রুপাতলী বাসটার্মিনালে।




বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি নেয়নি মানসিক ভারসাম্যহীন এক অন্তঃসত্ত্বা নারীকে। অবশেষে রূপাতলী বাস টার্মিনালে রেখে যেতে হয় তাকে। এমন অভিযোগ করেছেন আদর্শ নিবাস বৃদ্ধাশ্রমের স্বেচ্ছাসেবকরা।হাসপাতালে চিকিৎসা না দেওয়ার বিষয়টি অন্যায্য হয়েছে বলে মত দিয়েছেন হাসপাতালটির পরিচালক। সমাজসেবা অধিদপ্তর বলছে, রোগীর চিকিৎসা নিশ্চিত করার নৈতিক দায়িত্ব হাসপাতালের। তারা এই দায়িত্ব অস্বীকার করতে পারেন না।আদর্শ নিবাস বৃদ্ধাশ্রমের পরিচালক তাজুল ইসলাম বলেন, রূপাতলী বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা ওই নারী অবস্থান করছেন। কেউ তাকে চেনেন তাহমিনা নামে আবার অনেকে তাসলিমা নামে। কয়েকদিন ধরেই তিনি বেশ অসুস্থ। শনিবার (১০ ফেব্রুয়ারি) আমরা প্রথমে চেষ্টা করেছিলাম আমাদের প্রতিষ্ঠানে রাখতে। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরপর ব্যথায় কাতর হয়ে যাচ্ছিলেন।ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় বৃদ্ধাশ্রমে রাখাটা সম্ভব হচ্ছিল না। এ ছাড়া ওই নারীর চিকিৎসার দরকার। আমরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে জরুরি বিভাগ থেকেই আমাদের ফিরিয়ে দেয়।তাজুল বলেন, শেষে আমরা হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করি। তিনি হাসপাতালে আমাদের থাকতে বলেন এবং জরুরি বিভাগে নির্দেশনা পৌঁছে দেন ভারসাম্যহীন ওই নারীর ভর্তি নিতে এবং চিকিৎসা দিতে। পরিচালকের নির্দেশ পেয়ে আমাদের গাইনি ও মানসিক ওয়ার্ডে পাঠায়। সেখানেও ওই নারীকে থাকতে দেওয়া হয়নি। একপর্যায়ে ওসিসিতে নিয়ে গেলে সেখানেও রাখেনি। নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে মানসিক ওয়ার্ডে নিয়ে গেলে সেখানকার ওয়ার্ডবয়রা আমাদের ফিরিয়ে দেয়।তিনি আরও বলেন, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত আমরা ৯ জন স্বেচ্ছাসেবী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি অসুস্থ নারীর চিকিৎসার জন্য। হাসপাতালের সব ওয়ার্ড থেকে যখন আমাদের হতাশ করে ফিরিয়ে দিয়েছে। তখন নারীকে খাবার কিনে দিয়ে যেখান থেকে উদ্ধার করে রূপাতলী বাস টার্মিনালে রেখে আসি।
তাজুল বলেন, অসুস্থ রোগীকে কোনো হাসপাতাল চিকিৎসা দেয় না তা আমার দেখা প্রথম। আমরা খুবই হতাশ হয়েছি। আজ রোববারও আমি হাসপাতালে চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি।জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক একেএম আকতারুজ্জামান তালুকদার বলেন, অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমাদের নেই। আমরা অসহায়দের ওষুধ, নবজাতকের দায়িত্ব নিয়ে সেবা করতে পারি। কিন্তু মানসিক ভারসাম্য অন্তঃসত্ত্বা ওই নারীকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা না দিয়ে সঠিক কাজ করেনি। অসহায়দের চিকিৎসা দেওয়া হাসপাতালের নৈতিক দায়িত্ব।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন অন্তঃসত্ত্বা ওই নারীকে ভর্তি রেখে চিকিৎসার জন্য গতকালই আমি নির্দেশ দিয়েছি। যদি তাকে হাসপাতালে ভর্তি না রাখে তা অন্যায্য করেছে। আমি ঢাকা থেকে আজ ফিরছি। আগামীকাল নারীকে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করলে আমি নিজে থেকে ভর্তির ব্যবস্থা করব
Tag
আরও খবর