ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়




দাগনভূঞা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে  মতবিনিময় ও ডায়েরি প্রদান অনুষ্ঠান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাগনভূঞা উপজেলা ও পৌর শাখা। 

শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও ডায়েরি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. ইয়াছিন সুমন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনির সঞ্চালনায় বত্তব্য রাখেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, সিরাজ উদ্দিন দুলাল, নুরুল আলম খাঁন, ইমাম হাছান কচি, ফেনী জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আনম আব্দুর রহিম, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন ও পৌর জমায়াতের আমির কামরুল আহসান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামানসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির গাজী ছালেহ উদ্দিন বলেন, দাগনভূঞাতে স্টেডিয়াম, শিশুপার্ক, ফায়ার সার্ভিস স্থাপন ও যানজটমুক্ত দাগনভূঞা শহর গড়ে তুলতে এবং দাগনভূঞাকে মাদকমুক্ত করার জন্য তিনি সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

Tag
আরও খবর