ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

স্কুল থেকে ৯ মাসের শিশু চুরি, উদ্ধার হয়নি ৩ দিনেও

লক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডারগার্ডেন থেকে চুরি হওয়া ৯ মাস বয়সী শিশু মালিহা ইসলাম ওহি ৩ দিনেও উদ্ধার হয়নি।


ওহি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চড়ুইভাতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার মা মরিয়ম বেগম ঐ বিদ্যালয়ের সাবেক শিক্ষক।



এদিকে মেয়ের শোকে মা মরিয়মের কান্না থামানোর উপায় খুঁজে পাচ্ছে না কেউই। বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি।



শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিশু ওহিকে উদ্ধারের দাবিতে ঘটনাস্থল তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ওহির মা মরিয়মসহ আত্মীয়স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেয়।এসময় কান্নাজড়িত কণ্ঠে দুই হাত তুলে বিলাপ করতে থাকেন শিশু ওহির মা মরিয়ম বেগম।


তিনি বলেন, ‘ফিরিয়ে দে আমার বুকের মানিককে। পাষাণীরে, কীভাবে নিয়ে গেলি আমার অবুঝ শিশুরে। যেদিকে তাকাই, সেদিকেই আমি তাকে চোখে দেখি। ফিরিয়ে দে আমার অবুঝ শিশুকে।’


এদিকে ঘটনার সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ জড়িত রয়েছে বলে অভিযোগ করছেন শিশুর মা সহ স্বজনরা।


তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিক উল্যাহ বলেন, শিশুটিকে তার মা একজন আত্মীয়ের কাছে রেখে যায়। বিষয়টি বিদ্যালয়ের কেউ জানত না। শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনাটি শোনা মাত্রই আমরা পুলিশকে জানাই। পুলিশ এসে সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করে শিশুটিকে উদ্ধারে কাজ করছে। আমরাও বিভিন্নভাবে চেষ্টা করছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।


পুলিশ ও ওহির মা মরিয়ম বেগম জানান, চুরি হওয়া ওহির বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। সেখানে মিহি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে যোগ দেয়। এতে ওহিকে নিয়ে তার মা মরিয়মও বিদ্যালয়ে যায়। মিহিকে সাজানোর জন্য চুলের ক্লিপ ও বেল্ট আনার জন্য বিদ্যালয়ের পাশেই বাজারে যান মরিয়ম।


এসময় জোর করে মায়া নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ওহিকে তার কাছে রেখে দেয়। মায়া সম্পর্কে মরিয়মের ফুফাতো বোন হয়। এরমধ্যেই মায়ার কোল থেকে অচেনা এক নারী ওহিকে নিয়ে যায়।


বাজার থেকে ফিরে ওহির কথা জিজ্ঞেস করলে মায়া জানায়- সে অন্য একজনের কোলে রয়েছে।


কিছুক্ষণ পরে ওহিকে আবারও আনতে বললে জানায়, অন্য এক নারী ওহিকে কোলে নিয়েছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিদ্যালয়ের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা যাচাই করে দেখেন মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে।


কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, শিশু ওহিকে উদ্ধারে শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাকে উদ্ধার করতে।


আরও খবর