বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

মারকাজুন নাজাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসার আয়োজনে পাগড়ি প্রদান অনুষ্ঠিত



অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে প্রথম বছরে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন মাদরাসার ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কড়িহাটি পশ্চিম বাজার অবস্থিত মারকাজুন নাজাত ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদরাসা। ৫ ফেব্রুয়ারী (সোমবার) রাতে কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে পরিচালক আবদুর রহমান ও কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রভাষক মাওলানা সাইফুল ইসলামের এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম। 


ইসলাম ও কোরআন হাদিসের আলোকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল বাছির জামে মসজিদের খতিব ড. কামরুল হাসান শাহীন, আলাদাদপুর ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ্য মাওলানা মাহবুবুর রহমান আল মাদানি, তালতলা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশেক এলাহি, কড়িহাটি ছালেমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রভাষক মাওলানা হবীবুল্লাহ মেজবাহ ও কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল্লাহ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান সিপন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম দুলাল, নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক ও ইউপি সদস্য শহীদ উল্যা, পরিচালক হাফেজ মাও:সিফাতুল ইসলাম ও প্রধান হাফেজ সাহেবঃ হাফেজ তারেকুল ইসলাম।


বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন করেন প্যানভিসন টেলিভিশনের শিল্পী আবদুল কাদের জিলানী, হাফেজ রাশেদুল ইসলাম, মাদরাসার ক্ষুদে শিল্পীরা। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা ৭ জন হাফেজকে পাগড়ি পরিধান করিয়ে দেন। এবং তাদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

Tag
আরও খবর