ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ইয়াকুবপুর প্রবাসী ফোরামের কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত




দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের সকল প্রবাসীদের নিয়ে গঠিত 'ইয়াকুবপুর প্রবাসী ফোরাম'র ২০২৪-২৫ সালের কার্যকরি কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় ইয়াকুবপুর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল।

ফোরামের সভাপতি শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাগনভূঞা উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা কুদরত হোসেন, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন রনি, ইউনিয়ন আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এয়াছিন মোল্লা ও ফোরামের উপদেষ্টা আলী আকবর শাহীন।

ফোরামের বাংলাদেশের সমন্বয়ক মাস্টার সাজেদুল ইসলাম কমলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিনা আক্তার, সদস্য জয়নাল আবেদীন, ফোরামের দেশীয় সমন্বয়ক শ.ম. সাজু, ইস্কান্দার শাহজাদা বাবু, আব্দুল হাকিম বাবলু ও  ফোরামের সাংগঠনিক সম্পাদক সঞ্জিব চক্রবর্তি প্রমুখ।

অনুষ্ঠান শেষে ইয়াকুবপুর প্রবাসী ফোরামের ২০২৪-২৫ সালের নতুন কার্যকরি কমিটি ঘোষণা করেন ফোরামের প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি মো. শহীদ উল্যাহকে পূণরায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক একরামুল হককে পূণরায় সাধারণ সম্পাদক করে ও সঞ্জিব চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Tag
আরও খবর