বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর গলাচিপায় ডিউজ ক্রিকেট কার্নিভাল শুভ উদ্বোধন

তরুণ প্রজন্মকে মূলধারার ক্রিকেটের সাথে পরিচয় করে দিতে পটুয়াখালীর গলাচিপায় শুরু হয়েছে ডিউজ ক্রিকেট কার্নিভাল। সোমবার ০৫ ফেব্রুয়ারী সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গলাচিপা ডিউজ ক্রিকেট কার্নিভাল শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জহিরুন্নবী, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী। এছাড়াও উপস্থিত ছিলেন ডিউজ কার্নিভালের পৃষ্ঠপোষক ও উদ্যােক্তা ইন্জিনিয়ার কাওসার শুভ্র ও বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক রেদোয়ান তালাল প্রমুখ। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ইন্জিনিয়ার কাওসার শুভ্র স্পোর্টস ক্লাব বনাম গলাচিপা ক্রিকেট একাডেমি।


ইন্জিনিয়ার কাওসার শুভ্র বলেন, আজকের ডিউজ ক্রিকেট কার্নিভালের মূল উদ্দেশ্য ভবিষ্যত প্রজন্মকে সত্যিকারের ক্রিকেট বল-ব্যাটে খেলার সাথে পরিচিত করা। সেই লক্ষ্যে আমি ইঞ্জি: কাওসার শুভ্র স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা করেছি। গলাচিপার ফুটবল ক্রিকেট খেলায় যাতে স্থানীয় প্রতিভাগুলো সুযোগ পায়। হায়ার মুক্ত খেলা এবং স্থানীয় খেলায়ারদের সুযোগ দেয়া আমাদের মুল কাজ। আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে খেলতে গলাচিপার তরুণদের মনে আত্মবিশ্বাস জন্মানো।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন আল হেলাল বলেন, খেলাধুলা হবে খেলোয়াড় তৈরির জন্য। খেলা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। তরুণদেরকে স্বপ্ন দেখাতে হবে খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে। এসময় তিনি ডিউজ ক্রিকেট কার্নিভাল ও স্পোর্টস ক্লাবকে সহায়তা করার আশ্বাস দেন।

আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৩১ মিনিট আগে