বিপৎসীমা ছাড়াতে পারে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ১২ জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ নাকুগাঁও ও কাটাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫ ! ট্রাক চালক আটক আক্কেলপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু. পীরগাছায় ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী গ্রেফতার চিলমারীতে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ারে বিতরণ করা হয়েছে। শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে নারী ফুটবলারদের মাঝে বাইসাইকেল বিতরণ ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজনকে দেওয়া হলো অটোরিকশা মাদারীপুরের কালকিনিতে সা*পের কা*মড়ে নারীর মৃ*ত্যু নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জন্মদিন শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড ৫ বছরের শিশুকে ধর্ষণ পর হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ আশাশুনিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত লাখাইয়ে ঝাড় ফুঁ নামে প্রতারণা, হাতিয়েছে লক্ষ লক্ষ টাকা। বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নবম পে স্কেল বাস্তবায়নে নতুন পরিকল্পনা

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পোড়ল আইনজীবীর অফিস ও দোকানঘর



নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক আইনজীবীর ব্যক্তিগত অফিসসহ আরো দুটি দোকানঘর পুড়ে গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওরকোট গ্রামে ডা.লোকমান মিঞার  বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান,শনিবার রাত সাড়ে ৯টার দিকে ৭০/৮০ জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত, দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে  অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ব্যক্তিগত অফিসের সামনে এসে জড়ো হয়, কিছুক্ষনের মধ্যে অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়, এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পাশের আরো দুটি দোকান পুড়ে যায়,এতেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তদল, পাশে থাকা আইনজীবীর বসতঘর বিল্ডিংয়ের কাঁচের জানালা ভাংচুর ও তার বড় ভাইয়ের বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ও ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে, এসময় তার ছোট ভাই বাধা দিতে গেলে  রড দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত ও জখম করে, আনন্দ উল্লাস করতে করতে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন, আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।

জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুর্বপরিকল্পনা অনুযায়ী এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। 

Tag
আরও খবর