ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

৭ জানুয়ারির নির্বাচন সর্বমহলে গ্রহণযোগ্য ও সর্বাত্মক স্বচ্ছ হয়েছে : ইসি রাশেদা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-02-2024 08:23:23 am

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, বিগত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন দেশে বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য, সর্বাত্মক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। যার কারণে নির্বাচন কমিশনকে উচ্চমাত্রায় নিয়ে গেছে। নির্বাচন কমিশন এই অবস্থান থেকে সরে আসবেনা। বরং আগামীতে যে কোন নির্বাচনে কমিশন আরও স্বচ্ছ ও শক্ত অবস্থানে থাকবে।


৪ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবির, রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পুলিশ সুপার মো. রাশিদুল হক, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পাটির অ্যাড. তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. শহিদুজ্জামান সরকারের প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আকতারুল আলম ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা বক্তব্য রাখেন।


এ সময় ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি, র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনিম ফেরদৌসসহ সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা আরও বলেছেন, আমরা আন্তরিক ভাবেই চেয়েছিলাম বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং গ্রহণযোগ্য করতে পেরেছিলাম। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবলমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। সংশ্লিষ্ট সকলের দায় রয়েছে।


নির্বাচন কমিশন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতার নিদর্শন সৃষ্টি করেছে। যদি নিরপেক্ষ না হতো তাহলে এত বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হতে পারতেন না। এমন কি সারাদেশে অনেক হেভিওয়েট প্রার্থীরা পরাজিত হইতো না।


সকল প্রার্থীকে নির্বাচনি আচরণ বিধি মেনে নির্বাচনের প্রচারণা করতে আহ্বান জানান। এ বিষয়ে প্রার্থীদের কর্মী সমর্থকদেরও নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য একটি দেশের গণতান্ত্রিক অবকাঠামো স্থিতিশীল রাখতে কমিশনকে জনগণের নিকট অধিক আস্থাশীল হতে হবে। সেই জায়গা থেকে বর্তমান নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষ ও নিষ্কণ্টক থেকে কাজ করছে।


নির্বাচনের মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন আমাদের কাম্য হওয়া উচিত।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে