নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলীর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন

জাতির শ্রেষ্ঠ সন্তান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, নীলফামারীর ডোমার উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলীর জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৩রা ফেব্রুয়ারী) বাদ জোহর দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন একরামিয়া জামে মসজিদ মাঠে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলীর জানাজা নামাজের পূর্বে রাষ্ট্রের পক্ষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে গার্ড অব অনার প্রদান করেন—সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, সাবেক সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার) বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম রব্বি, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন প্রমুখ সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।

পরে, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২রা ফেব্রুয়ারী) রাত ৮টা ২৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্বাস আলী। তিনি উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ মুক্তির হাট এলাকার মৃত তছির উদ্দিনের পুত্র।

Tag
আরও খবর