জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

নিরাপত্তাঝুঁকিতে আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা


অ্যাপলের তৈরি আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস ও ওয়াচওএসের বেশ কয়েকটি সংস্করণে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে কোড যুক্ত করে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে। শুধু তা–ই নয় চাইলে ফিশিংয়ের মতো সাইবার হামলাও চালাতে পারে বলে সবাইকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিসা)।সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির তথ্যমতে, অ্যাপলের তৈরি সব অপারেটিং সিস্টেমেই নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। ক্ষতির মাত্রা বিবেচনায় এটিকে ‘ভয়ংকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 


এর ফলে আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। ‘সিভিই-২০২২-৪৮৬১৮’ নামের এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে। তাই সতর্ক হতে হবে ব্যবহারকারীদের।


জানা গেছে, নিরাপত্তাত্রুটির কারণে ‘আইওএস ১৬.২’ ও ‘আইপ্যাড ১৬.২’ ওএসের আগের সব সংস্করণে চলা আইফোন ও আইপ্যাড যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারে। শুধু তা–ই নয়, ‘ম্যাকওএস ভেনচুরা ১৩.১’, ‘ওয়াচওএস ৯.২’ অপারেটিং সিস্টেমের আগের সব সংস্করণ ব্যবহারকারীরও নিরাপত্তাহীনতায় রয়েছেন।

Tag
আরও খবর






6af05c16cdaf0-081126052510.webp
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু

১ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে