নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-02-2024 02:59:03 am

গ্রিড উপকেন্দ্রের সংরক্ষণ কাজের জন্য পাবনার ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।


এতে বলা হয়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) জিএমডি-ঈশ্বরদীর আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি মেইন বাসবার ও ১৩২ কেভি বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সার্কিট-১ এর বার্ষিক শিডিউল সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। সংরক্ষণ কাজের জন্য ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩২ কেডি ও ৩৩ কেডি বাসবারে কোনো পাওয়ার থাকবে না।


ফলে এই সময়ে ভাঙ্গুড়া থানা ও তার পার্শ্ববর্তী এলাকায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ন্ত্রিত অঞ্চলে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

আরও খবর