প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

জন্ম মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা পুরস্কার পেলো শেরপুর জেলা প্রশাসন

জন্ম মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা পুরস্কার পেলো শেরপুর জেলা প্রশাসন। জন্ম মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে শেরপুর জেলা। এছাড়াও জন্ম মৃত্যু নিবন্ধনে জেলার ঝিনাইগাতী উপজেলা ও উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদকে এ শ্রেষ্ঠতার পুরস্কার দেওয়া হয়েছে। জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষ্যে ১৬ অক্টোবর রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র হাত থেকে শ্রেষ্ঠত্বের স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তারের পক্ষে ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ আশরাফুল আলম রাসেল এবং ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ। জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধণ দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। জানা গেছে, দেশের অন্যান্য জেলার তুলনায় ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় শেরপুর জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রমে চাপ থাকা সত্ত্বেও শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের দিক-নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দক্ষতা ও তড়িৎ সাড়া প্রদানের কারণে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার এবং উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিভাগীয়ভাবে সম্মানিত হলো।

Tag
আরও খবর