ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

ফরিদপুর বাসস্ট্যান্ডে স্যুটকেসে রাখা রহস্যময় ব্যক্তির হত্যাকারী গ্রেপ্তার

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে জেলার কোতয়ালী থানার চাঞ্চল্যকর ও লোমহর্ষক অজ্ঞাতনামা (স্যুটকেস ভর্তি লাশ) হত্যা মামলার মূল রহস্য ২ দিনের মধ্যে সম্পূর্নরূপে উদঘাটন সহ আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্তে উক্ত প্রেস ব্রিফিং আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


এ সময় সাংবাদিকদের সামনে বিভিন্ন তথ্য প্রদান করেন ‌ ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান। সহ ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ। এ সময় ফরিদপুরে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রেস ব্রিফিং এ জানানো হয়। গত ২৭ জানুয়ারি সকাল ০৭.৩০ ঘটিকায় সময় কোতয়ালী থানাধীন গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারের পূর্ব দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ১টি লাগেজ পাওয়া যায়। পরিত্যক্ত লাগেজটি দেখে স্থানীয়

লোকজন ৯৯৯ এ কল দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত লোকজনের সহায়তায় লাগেজের তালা ভেঙে খুলে অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখতে পায়। ইতোমধ্যে পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাগণ ঘটনাস্থলে পরিদর্শন করেন। ১টি প্রাথমিকভাবে ডিসিস্টের পরিচয় শনাক্ত না হওয়ায় কোতয়ালী থানার এসআই (নিঃ)/ মোঃ শামীম হাসান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের একটি চৌকস টিম মামলাটির তদন্ত শুরু করে। উন্নত তথ্য-প্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে জানা যায় গত ২৭ জানুয়ারি ‌সকাল অনুমান ৮.টায়  অজ্ঞাতনামা ১জন বোরকা পরিহিত মহিলা মাহেন্দ্র গাড়ীতে এসে ঢাকা যাওয়ার

উদ্দেশ্যে বিকাশ পরিবহনে ১টি টিকেট কাটে এবং লাগেজটি গাড়ির মালামাল রাখার বক্সে রেখে নাস্তা করার কথা বলে পালিয়ে যায়। নির্ধারিত সময়ে গাড়িটি ছাড়ার মুহুর্তে লাগেজের মালিককে না পেয়ে গাড়ি কর্তৃপক্ষ লাগেজটি ঘটনাস্থলে রেখে যায়। উক্ত তথ্যের সূত্র ধরে নিবিড় তদন্তকালে পুলিশ টিম রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন গোয়ালন্দ বাজার থেকে মাহেন্দ্র গাড়ী ও গাড়ীর ড্রাইভারকে শনাক্ত করে হেফাজতে নেয়। তার দেয়া তথ্যমতে  লাগেজ বহনকারী রিক্সা চালককে হেফাজতে নিয়ে গোয়ালন্দঘাট থানাধীন পতিতাপল্লীর জনৈক রুবেল মাতুব্বর এর বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া রোজিনা'র বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার পর হতে রোজিনা পলাতক ছিল। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় রোজিনাকে ৩০ জানুয়ারি দিবা গত রাত ৩.০০ টার সময় ডিএমপির কদমতলী থানাধীন জুরাইন এলাকার জনৈক মোঃ দেওয়ান বাড়ীর ৬ তলা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী রোজিনাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অনুমান ১০/১২ বছর যাবৎ গোয়ালন্দঘাট দৌলতদিয়া পতিতাপল্লীতে আছে। তার বয়স যখন ১৪ বছর তার বাবা মা তাকে বিয়ে দেয়। বিবাহের কিছু দিন পর তার বিবাহ বিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে দৌলতদিয়া পতিতাপল্লীর চায়ের দোকানদার জনৈক হাকিম এর সহিত তার ২য় বিবাহ হয়। হাকিম মারা যাওয়ার পর সে জনৈক সুজনকে ৩য় বিবাহ করে।


আসামী আরো জানায়, এ মামলার ডিসিস্ট মিলন প্রামানিক এর বাড়ী পাবনা সদর হলেও রাজবাড়ী জেলায় বিভিন্ন ইট ভাটায় কাজ করত এবং মাঝে মাঝে যৌন পল্লীতে আসত। গত ২৬ জানুয়ারি উক্ত ডিসিস্ট আসামীর ভাড়া বাসায় যায় এবং ২৭ জানুয়ারি

 রাত অনুমান ০২.০০ টার দিকে  তাদের মধ্যে টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে ডিসিস্ট আসামীর মাকে তুলে অশ্লীল ভাষায় গালি দিলে আসামী ক্ষিপ্ত হয়ে তার পরিহিত ওড়না দ্বারা গলায় পেঁচ দিয়া ডিসিস্টকে হত্যা করে।

ডিসিস্ট এর মৃত্যু নিশ্চিত হলে তাকে খাট হতে নামিয়ে লাশটি কালো রঙের ১টি কম্বল, ১টি সাদা লাল বেগুনী রঙের বড় বেড

শীট, একই রঙের ৩টি বালিশের কাভার দ্বারা মুড়িয়ে তার ঘরে থাকা বড় ১টি লাগেজ এর ভিতরে রাখে। পরবর্তীতে সকাল অনুমান

০৬.৩০ মিনিটে ৬০০ টাকা ভাড়া দিয়ে লাশ ভর্তি লাগেজটি নিয়ে রিক্সা যোগে গোয়ালন্দ বাজারে যায়। সেখান থেকে ফরিদপুর যাওয়ার

জন্য ৬০০ টাকা দিয়ে ১টি মাহেন্দ্র গাড়ীতে লাশ ভর্তি লাগেজসহ উক্ত আসামী ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারের

পূর্ব পাশে বিকাশ পরিবহনে ০৮.২৫ টার গাড়ীতে টিকিট কাটে এবং লাশ ভর্তি লাগেজটি গাড়ির হেলপারের সহায়তায় গাড়ীর বক্সে

রাখে। গাড়ী ছাড়তে কিছুটা বিলম্ব হইলে কৌশলে নাস্তা খাওয়ার কথা বলে সে দ্রুত পালিয়ে যায়।

Tag
আরও খবর




deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে