অন্ধকারে প্রান্তিক জনপদ: গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ কী? র‍্যাব-পুলিশের অভিযানে দুই মাদক কারবারীসহ ১৬৪৯ বোতল ফেনসিডিল আটক বেগমগঞ্জে স্বাস্থ্য পরিবহন শ্রমিক দিয়ে হামের টিকা প্রদান, শিশু মৃত্যুর ঝুঁকি। নড়াইলে দুটি পৃথক অভিযানে ডিবি পুলিশ কর্তৃক ৩৯৮ বোতল ইসকাফ ও ০৫ বোতল বিদেশি মদ সহ ০২ জন বরিশালে দৈনিক আজকালের কণ্ঠ’র জমকালো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চৌদ্দগ্রাম গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয় কখন থামবে অতিরিক্ত ভাড়া আদায়ের অনিয়ম নাগেশ্বরীতে ইয়াবা সম্রাট শাহ-জালাল আটক - সার্বিক সহযোগিতায় বলদীটারি অপরাধ নির্মূল কমিটি সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৬৩ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ নারী আটক উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

ঢাকাকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-01-2024 03:52:10 pm

বিপিএলের দশম আসরের শুরুটা দুর্দান্ত করেছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে এনামুল হক বিজয়ের দল। নিজেদের চতুর্থ ম্যাচে দুরন্ত ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। ঢাকার ছুঁড়ে দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে টপকে যায় এনামুল হক বিজয়ের দল।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করে ঢাকা। জবাবে ১৪.৪ ওভারে বিনা উইকেটে ১৩১ রান তোলে খুলনা।


সীমিত লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরু করে খুলনা। প্রথম বলেই তাসকিন আহমেদকে ছক্কা মেরে ইনিংস শুরু করেন বিজয়। বিজয় ও এভিন লুইসের উদ্বোধনী জুটিতে আসে ৫০ রান। ১৩ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৬ রান করেন লুইস। পঞ্চম ওভারের তৃতীয় বলে চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লুইস। লুইস মাঠ ছাড়লেও রানের চাকা ছুটতেই থাকে খুলনার।


আফিফ হোসেনকে নিয়ে ম্যাচের পরের পথটুকু রাঙিয়ে তোলেন বিজয়। তুলে নেন অর্ধশতক। বিজয়-আফিফের অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে জয়ের উচ্ছ্বাসে মাতে খুলনা। ৪৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক বিজয়। জয়সূচক রানটিও আসে তার ব্যাট থেকে। আফিফের ব্যাট থেকে ২৭ বলে একটি চার ও তিনটি ছক্কায় আসে ৩৭ রান।


এ জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে সবার শীর্ষে উঠল খুলনা। চার ম্যাচে চার জয়ে দলটির পয়েন্ট আট। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা।


এর আগে টস জিতে সিলেটের স্পোর্টিং উইকেটে সুবিধা করতে পারেনি ঢাকা। ওপেনিং ছিল ছন্দময়। তবে, ধরে রাখতে পারেননি ঢাকার পরবর্তী ব্যাটাররা। তাই, দারুণ শুরুর পরেও ঢাকা থেমে যায় অল্প রানে।


দুই ওপেনার নাঈম শেখ ও সায়েম আইয়ুব মিলে ৯ ওভারে ৭৫ রান তোলেন। সেখান থেকে দলীয় ৭৫ রানে নাঈম ও ৭৭ রানে আইয়ুব সাজঘরে ফিরলে রানের চাকা থেমে যায় ঢাকার। ২১ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন নাঈম।


নাঈমকে ফিরিয়ে খুলনাকে প্রথম সাফল্য এনে দেন আফিফ। তাকে এভিন লুইসের ক্যাচ বানিয়ে আউট করেন। দাসুন শানাকার বলে বিজয়ের স্ট্যাম্পিং হওয়া আইয়ুব করেন ৩৭ বলে ৩৫ রান। এরপর ঢাকার হয়ে ব্যাট হাতে হাল ধরতে পারেননি কেউই। গুলবাদিন নাইব, মেহেরাব ও ইরফান শুক্কুর—তিনজনই আউট হন তিন রান করে। বিপদে ঠেলে দেন দলকে।


মাঝে অ্যালেক্স রসের ১৪ বলে ২১ রানের ক্যামিওতে শতরান পার করতে পারে ঢাকা। শেষ পর্যন্ত ঢাকা পায় ১৩০ রানের সংগ্রহ।


খুলনার পক্ষে চার ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট তুলে নেন মোহাম্মদ নাওয়াজ। দুটি করে উইকেট পান মোহাম্মদ ওয়াসিম ও মুকিদুল ইসলাম।

Tag
আরও খবর