ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

শিক্ষার্থীরা কুড়িয়ে পেলো ১৯ লাখ টাকা

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্বরণপুর প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এ বিপুল পরিমাণের টাকার একটি ব্যাগ কুড়িয়ে পায় সকালে স্কুলে আসা শিশু শিক্ষার্থীরা।

ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে মণিরামপুর ও ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বিপুল পরিমাণের টাকা হেফাজতে নেন।

স্থানীয়রা জানান, রোববার সকাল আটটার দিকে রোহিতা স্বরণপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা স্কুলে আসে। এ সময়ে শিক্ষার্থীরা স্কুলের আঙিনায় একটা ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটা পড়ে থাকতে দেখে বিষয়টি স্কুলের শিক্ষককে জানায়। এরপর স্কুল শিক্ষকরা পুলিশকে খবর দিলে ঝিকরগাছা ও মণিরামপুর থানা পুলিশ ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই টাকার ব্যাগটি উদ্ধার করেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, যদিও টাকা পাওয়ার স্থানটি মণিরামপুর থানার অধিভুক্ত এলাকার। কিন্তু আমি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি ব্রিটিশ টোবোকোর বিপুল পরিমাণে টাকা খোয়া যাওয়ার ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতে পরে ব্রিটিশ টোবোকোর ম্যানেজার টাকাগুলো ওখানে ফেলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝিকরগাছা থানা পুলিশ টাকাগুলো উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ১৯ লাখ ৬০ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে ।

আরও খবর