আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল পীরগাছা কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

‘নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কালো পতাকা দেখিয়েছে জনগণ’ : নীলফামারীতে পররাষ্ট্রমন্ত্রী

‘বিএনপি গতকাল কালো পতাকা মিছিল করেছে। অথচ জনগণ তাদেরকে নির্বাচনের মাধ্যমে কালো পতাকা দেখিয়ে দিয়েছে। বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ করতে পারেনি তারা। আমরা আওয়ামী লীগ জনগণের সরকার। আমরা এদেশের সাধারণ খেটে-খাওয়া মানুষের সরকার। আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে। উত্তরের শীতে জুবুথুবু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।’— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।


রবিবার (২৮শে জানুয়ারী) বিকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে। আমাদের সাথে ভারত, চীনের যেমন ভালো সম্পর্ক, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সাথেও ভালো সম্পর্ক। তাই বিএনপির মাথা খারাপ হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে এবং কাজ করার আগ্রহ ব্যক্ত করছে। এতে বিএনপি ব্যাপক হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে।


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। আর অন্যরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। শেখ হাসিনার আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ ২২ প্রকারের ভাতা দেওয়া হয়। তাই আওয়ামী লীগ সরকারের পাশেও জনগণকে থাকতে হবে।


নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দীন ফরাজী প্রমুখ নেতৃবৃন্দ।

Tag
আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৪ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে