নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

মির্জাগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করল সাকো সংস্থা

এক প্রতিবন্ধীর হাতে কম্বল তুলে দিচ্ছেন অনুষ্ঠানের অতিথির।


পটুয়াখালীর মির্জাগঞ্জ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো) এর উদ্যোগে অসহায় ও দুস্থ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।  রবিবার (২৮ জানুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক শীতবস্ত্র কর্মসূচির মাধ্যমে শতাধিক প্রতিবন্ধীর হাতে কম্বল তুলে দেয় সাকো সংস্থা। কম্বল পেয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটে ওঠে। 



সংস্থাটির সাধারণ সম্পাদক আদনান হোসেন শাওনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সাব রেজিস্ট্রার মেহেদী হাসান। এছাড়া সংস্থার সহ সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম, দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আসাদুজ্জামান, সংস্থার সদস্য নুরুল হক, শাওন সরদার, মেহেদী, বেল্লালসহ আরো অনেকে উপস্থিত ছিল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংস্থাটি কার্যক্রম অত্যন্ত ভালো। এটি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে থাকে। তাই ভবিষ্যতে সংগঠনের সার্বিক সহযোগিতায় উপজেলা সমাজসেবা অফিস সর্বাত্মকভাবে সহোযোগিতা করার আস্বাসও দেন তিনি।



উল্লেখ্য, সাকো সংস্থাটি ২০০৮ সালে স্থাপিত হওয়ার পর থেকে এলাকার অসহায়, দুস্থ, নিউরো ও অটিজম প্রতিবন্ধীদের জন্য নিরলসভাবে কাজ করে আসছে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী ও মানসিক বিপর্যয়ে সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণ,  জনসচেতনতা বৃদ্ধি, মুমূর্ষ রোগীদের জন্য রক্ত সংগ্রহ সহ নানান কর্মসূচি পালন করে থাকে সংস্থাটি। 

আরও খবর