সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

ঢাকাকে হারিয়ে জয়ের ধারায় ফিরলো রংপুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2024 04:40:32 pm

বাবর আজমের হাফ-সেঞ্চুরি ও আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইর অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরলো রংপুর রাইডার্স।


২৭ জানুয়ারি, শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। ৪ ম্যাচে দ্বিতীয় জয় রংপুরের। তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় হার ঢাকার।


রংপুরের হয়ে বাবর ৬২ রান এবং ওমরজাই ১৫ বলে ৩২ রান করার পাশাপাশি ২ উইকেট নেন।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২২ রানের সূচনা পায় রংপুর। এরমধ্যে ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ২০ রান করে পেসার তাসকিন আহেমেদের শিকার হন ক্যারিবিয়ান ব্রান্ডন কিং।


পাওয়ার প্লেতে স্পিনার আরাফাত সানির প্রথম শিকার হয়ে ১১ রানে বিদায় নেন রনি তালুকদার। দলীয় ৪৭ রানে দ্বিতীয় উইকেট পতনের রংপুরের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার বাবর ও অধিনায়ক নুরুল হাসান সোহান। জুটিতে ৩৯ বলে ৫০ রান যোগ হবার পর সানির বলে বিদায় নেন ২৬ রান করা সোহান।


সোহানকে ফেরানোর ওভারেই আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ১ রানে থামান সানি। পঞ্চম উইকেটে ওমরজাইর সাথে ২১ বলে ৩৯ রান যোগ করার পথে হাফ-সেঞ্চুরি করেন ৪১ বল খেলা বাবর। শ্রীলংকার স্পিনার দানুষ্কা গুনাতিলকার বলে আউট হবার আগে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৬ বলে ৬২ রান করেন পাকিস্তানী এ তারকা ব্যাটার।


১৭তম ওভারে দলীয় ১৩৮ রানে বাবর ফেরার পর ঝড় তুলেন ওমরজাই ও শামিম হোসেন। মাত্র ১৪ বলে ৩৫ রান যোগ করে রংপুরকে ৮ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ এনে দেন তারা।


ওমরজাই ২টি চার ও ৩টি ছক্কায় ১৫ বলে ৩২ এবং শামিম ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৭ রান করেন।


দুর্দান্ত ঢাকার সানি ৩২ রানে ৩ উইকেট নেন। একাদশে থাকলেও ব্যাটিং করেননি রংপুরের সাকিব আল হাসান।


১৮৪ রানের টার্গেটে সপ্তম ওভারে ৩২ রানেই ৪ উইকেট হারায় ঢাকা। ওপেনার গুনাতিলকাকে শূণ্য ও পাকিস্তানের সাইম আইয়ুবকে ১৭ রানে শিকার ফিরিয়ে দেন ওমরজাই। আরেক ওপেনার মোহাম্মদ নাইমকে ৯ রানে নবি এবং শ্রীলংকার লাসিথ ক্রসপুল্লিকে শূণ্যতে শিকার করেন মাহেদি।


পঞ্চম উইকেটে ৪২ বলে ৪৯ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১৪তম ওভারে মোসাদ্দেককে ১৫ ও ইরফান শুক্কুরকে ১৬ তে ফিরিয়ে ঢাকাকে লড়াই থেকে ছিটকে দেন পেসার হাসান মাহমুদ।


সতীর্থদের ব্যর্থতার মাঝে লড়াকু হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন রস। ৩৫ বলে ৫১ রান করেন তিনি। এরপর ২১ বল বাকী থাকতে ১০৪ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের মাহেদি ৩টি, ওমরজাই-হাসান ২টি করে এবং নবি-সাকিব ১টি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর :


রংপুর রাইডার্স : ১৮৩/৮, ২০ ওভার (বাবর ৬২, ওমারজাই ৩২, সানি ৩/৩২)।


দুর্দান্ত ঢাকা : ১০৪/১০, ১৬.৩ ওভার (রস ৫১,আইয়ুব ১৭, ক্যাম্ফার ৪/২০)।


ফল : রংপুর রাইডার্স ৭৯ রানে জয়ী।


ম্যাচ সেরা: বাবর আজম(রংপুর রাইডার্স)।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩০ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে