বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

দেশে এসে বিয়ে করা হলো না দাগনভূঞার লিটনের

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল হুদা লিটন। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব জগতপুর গ্রামের লাল মোহাম্মদের বাড়ির এবাদুল হকের ছেলে। শুক্রবার রাতে জোহানেসবার্গে লিটনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।নিহতের চাচাত ভাই মোহাম্মদ সবুজ জানান, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে গাড়িতে উঠতে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক শওকত মাহমুদ জানান, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। আগামী ১৫ ফেব্র“য়ারি তার দেশে এসে বিয়ে করার কথা ছিল। পরিবারের সেই আশা আর পূরণ হলো না। 

দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান বলেন, লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবাদুল হকের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে লিটন ছিলেন সবার বড়। তার মেজো ভাই সৌদি প্রবাসী এবং ছোট ভাই মিঠু দক্ষিণ আফ্রিকায় তার সঙ্গেই থাকত।

Tag